গড়

বিসিএস ও ব্যাংক জবের জন্য গণিতের গড় অধ্যায়ের শর্টকাট টেকনিক ও গুরুত্বপূর্ণ MCQ সমাধান। কঠিন অংক সহজে সমাধান করে চাকরির পরীক্ষায় এগিয়ে থাকুন।

মোট 500 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 50
1
পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫:১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
ক ৬
খ ৫
গ ২
ঘ ৩
সঠিক উত্তর: ক (৬)
ব্যাখ্যা:
সমাধানঃ দেওয়া আছে, পিতা ও পুত্রের গড় বয়স ৩০ বছর। পিতা ও পুত্রের মোট বয়স ৩০×২ = ৬০ বছর। ধরি, ৬ বছর পর পিতার বয়স ৫ক বছর ৬ বছর পর পুত্রের বয়স ১ক বা, ক বছর তাহলে, বর্তমানে পিতার বয়স= ৫ক-৬ বছর বর্তমানে পুত্রের বয়স = ক-৬ বছর শর্তমতে, ৫ক-৬+ক-৬ = ৬০ ৬ক= ৬০+১২ ক= ৭২÷৬ ক= ১২ সুতরাং, পুত্রের বর্তমান বয়স = (১২-৬) = ৬ বছর
2
ক ও খ এর মানের গড় ৯ এবং গ এর মান ১২ হলে , ক,খ ও গ এর মানের গড় কত?
ক ১০
খ ১২
গ ৬
ঘ ৯
সঠিক উত্তর: ক (১০)
ব্যাখ্যা:
ক ও খ এর সমষ্টি = ৯ × ২ = ১৮ ক,খ, গ এর মানের সমষ্টি = ১৮ + ১২ = ৩০ সুতরাং গড় = ৩০/৩ = ১০
3
১০টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম ৪টি সংখ্যার গড় ৫২ এবং শেষ ৫টি সংখ্যার গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
ক ৬৪
খ ৫০
গ ৬০
ঘ ৬২
সঠিক উত্তর: ক (৬৪)
4
একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান ৮৭ হবে?
ক ৮৬
খ ৮৭
গ ৮৮
ঘ ৮৯
সঠিক উত্তর: ঘ (৮৯)
5
তিনটি সংখ্যার গড় x । যদি প্রথম ২টি সংখ্যার গড় y হয় এবং শেষ ২টি সংখ্যার গড় z হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত?
ক 2x+2z+3x
খ 3x-y-z
গ 2y+2z-3x
ঘ কোনোটিই নয়
সঠিক উত্তর: গ (2y+2z-3x)
ব্যাখ্যা:
ধরি, সংখ্যা তিনটি a, b ও c (a+b+c)/3 = x => a+b+c = 3x আবার, (a+b)/2 = y a+b = 2y এবং (b+c)/2 = z => b+c = 2z এখন, a+b+b+c = 2y + 2z => a+b+c+b = 2y+2z => b = 2y + 2z - (a+b+c) b = 2y + 2z - 3x
6
তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর । পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?
ক ৪৫ বছর
খ ৪৮ বছর
গ ৫০ বছর
ঘ ৫২ বছর
সঠিক উত্তর: ঘ (৫২ বছর)
ব্যাখ্যা:
পিতাসহ 4 জনের বয়সের সমষ্টি = 25 × 4 = 100 বছর 3 " " " " 16 × 3 = 48 বছর সুতরাং পিতার বয়স = 100 - 48 বছর। = 52 বছর
7
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে তৃতীয় সংখ্যাটি কত?
ক ৩৫
খ ৪০
গ ৪৫
ঘ ৫০
সঠিক উত্তর: খ (৪০)
ব্যাখ্যা:
a+b/2=25 =>a+b=50 and, (a+b+c)/3=30 => a+b+c=90 => 50+c=90 => c=90-50=40 c=40
8
পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর।মাতার বয়স কত?
ক ৩৮ বছর
খ ৪১ বছর
গ ৪৫ বছর
ঘ ৪৮ বছর
সঠিক উত্তর: খ (৪১ বছর)
ব্যাখ্যা:
পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর পিতা মাতা ও পুত্রের মোট বয়স=৩৭×৩=১১১ পিতা ও পুত্রের মোট বয়স=৩৫×২=৭০ মাতার বয়স=(১১১-৭০)=৪১ বছর
9
পিতা ও মাতা বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর।পুত্রের বয়স কত?
ক ১৮ বছর
খ ৯ বছর
গ ১৪ বছর
ঘ ১৫ বছর
সঠিক উত্তর: ক (১৮ বছর)
ব্যাখ্যা:
পিতা ও মাতা বয়সের গড় ৪৫ বছর পিতা ও মাতার মোট বয়স=৪৫×২=৯০ পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর পিতা, মাতা ও এক পুত্রের মোট বয়স=৩৬×৩=১০৮ পুত্রের বয়স=(১০৮-৯০)=১৮ বছর
10
২০০০ সালের ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৫৫ সে.মি । ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
ক ১৫.৫সে.মি
খ ১৫.৯৫সে.মি
গ ১৫.৫৫সে.মি
ঘ ১৫.৪সে.মি
সঠিক উত্তর: খ (১৫.৯৫সে.মি)
ব্যাখ্যা:
এটি একটি গড় অংক। গড় অংকে গড় দেয়া থাকলে মোট বাহির করার জন্য গুণ দিতে হয়। ২০০০ সাল ছিল 'লিপইয়ার'। তাই গড় বৃষ্টি .৫৫ কে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ২৯ দিয়ে গুণ করলেই উত্তর পাওয়া যাবে।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)