গড়
গড় নির্ণয় MCQ। ধনাত্মক গড়, গাণিতিক গড় ও ভারযুক্ত গড় নিয়ে বিসিএস ও ব্যাংক গণিত প্রশ্নোত্তর।
মোট 500 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 34পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫:১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
ক
৬
খ
৫
গ
২
ঘ
৩
সঠিক উত্তর:
ক (৬)
ব্যাখ্যা:
সমাধানঃ দেওয়া আছে, পিতা ও পুত্রের গড় বয়স ৩০ বছর। পিতা ও পুত্রের মোট বয়স ৩০×২ = ৬০ বছর। ধরি, ৬ বছর পর পিতার বয়স ৫ক বছর ৬ বছর পর পুত্রের বয়স ১ক বা, ক বছর তাহলে, বর্তমানে পিতার বয়স= ৫ক-৬ বছর বর্তমানে পুত্রের বয়স = ক-৬ বছর শর্তমতে, ৫ক-৬+ক-৬ = ৬০ ৬ক= ৬০+১২ ক= ৭২÷৬ ক= ১২ সুতরাং, পুত্রের বর্তমান বয়স = (১২-৬) = ৬ বছর
ক ও খ এর মানের গড় ৯ এবং গ এর মান ১২ হলে , ক,খ ও গ এর মানের গড় কত?
ক
১০
খ
১২
গ
৬
ঘ
৯
সঠিক উত্তর:
ক (১০)
ব্যাখ্যা:
ক ও খ এর সমষ্টি = ৯ × ২ = ১৮ ক,খ, গ এর মানের সমষ্টি = ১৮ + ১২ = ৩০ সুতরাং গড় = ৩০/৩ = ১০
১০টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম ৪টি সংখ্যার গড় ৫২ এবং শেষ ৫টি সংখ্যার গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
ক
৬৪
খ
৫০
গ
৬০
ঘ
৬২
সঠিক উত্তর:
ক (৬৪)
একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান ৮৭ হবে?
ক
৮৬
খ
৮৭
গ
৮৮
ঘ
৮৯
সঠিক উত্তর:
ঘ (৮৯)
তিনটি সংখ্যার গড় x । যদি প্রথম ২টি সংখ্যার গড় y হয় এবং শেষ ২টি সংখ্যার গড় z হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত?
ক
2x+2z+3x
খ
3x-y-z
গ
2y+2z-3x
ঘ
কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ (2y+2z-3x)
ব্যাখ্যা:
ধরি, সংখ্যা তিনটি a, b ও c (a+b+c)/3 = x => a+b+c = 3x আবার, (a+b)/2 = y a+b = 2y এবং (b+c)/2 = z => b+c = 2z এখন, a+b+b+c = 2y + 2z => a+b+c+b = 2y+2z => b = 2y + 2z - (a+b+c) b = 2y + 2z - 3x
তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর । পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?
ক
৪৫ বছর
খ
৪৮ বছর
গ
৫০ বছর
ঘ
৫২ বছর
সঠিক উত্তর:
ঘ (৫২ বছর)
ব্যাখ্যা:
পিতাসহ 4 জনের বয়সের সমষ্টি = 25 × 4 = 100 বছর 3 " " " " 16 × 3 = 48 বছর সুতরাং পিতার বয়স = 100 - 48 বছর। = 52 বছর
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে তৃতীয় সংখ্যাটি কত?
ক
৩৫
খ
৪০
গ
৪৫
ঘ
৫০
সঠিক উত্তর:
খ (৪০)
ব্যাখ্যা:
a+b/2=25 =>a+b=50 and, (a+b+c)/3=30 => a+b+c=90 => 50+c=90 => c=90-50=40 c=40
পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর।মাতার বয়স কত?
ক
৩৮ বছর
খ
৪১ বছর
গ
৪৫ বছর
ঘ
৪৮ বছর
সঠিক উত্তর:
খ (৪১ বছর)
ব্যাখ্যা:
পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর পিতা মাতা ও পুত্রের মোট বয়স=৩৭×৩=১১১ পিতা ও পুত্রের মোট বয়স=৩৫×২=৭০ মাতার বয়স=(১১১-৭০)=৪১ বছর
পিতা ও মাতা বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর।পুত্রের বয়স কত?
ক
১৮ বছর
খ
৯ বছর
গ
১৪ বছর
ঘ
১৫ বছর
সঠিক উত্তর:
ক (১৮ বছর)
ব্যাখ্যা:
পিতা ও মাতা বয়সের গড় ৪৫ বছর পিতা ও মাতার মোট বয়স=৪৫×২=৯০ পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর পিতা, মাতা ও এক পুত্রের মোট বয়স=৩৬×৩=১০৮ পুত্রের বয়স=(১০৮-৯০)=১৮ বছর
২০০০ সালের ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৫৫ সে.মি । ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
ক
১৫.৫সে.মি
খ
১৫.৯৫সে.মি
গ
১৫.৫৫সে.মি
ঘ
১৫.৪সে.মি
সঠিক উত্তর:
খ (১৫.৯৫সে.মি)
ব্যাখ্যা:
এটি একটি গড় অংক। গড় অংকে গড় দেয়া থাকলে মোট বাহির করার জন্য গুণ দিতে হয়। ২০০০ সাল ছিল 'লিপইয়ার'। তাই গড় বৃষ্টি .৫৫ কে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ২৯ দিয়ে গুণ করলেই উত্তর পাওয়া যাবে।
১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত?
ক
২৩
খ
২৫
গ
২৬.৫
ঘ
২৪.৫
সঠিক উত্তর:
খ (২৫)
ব্যাখ্যা:
১ থেকে ৪৯ পর্যন্ত মোট পদ সংখ্যা রয়েছে ৪৯ টি ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টিঃ = {n(n + ১)}÷২ [যেখানে n হলো শেষ সংখ্যা বা পদ সংখ্যা] = {৪৯(৪৯ + ১)}÷২ = {৪৯×৫০}÷২ = ২৪৫০÷২ = ১২২৫ গড় = সংখ্যাগুলোর সমষ্টি ÷ পদ সংখ্যা = ১২২৫÷৪৯ = ২৫
100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে, ছাত্রদের গড় নম্বর কত?
ক
55.5
খ
65.5
গ
62.5
ঘ
60.5
সঠিক উত্তর:
গ (62.5)
ব্যাখ্যা:
সকল শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর = 100×70 = 7000  60 জন ছাত্রীর মোট নম্বর = 60×75 = 4500 অতএব 40 জন ছাত্রের মোট নম্বর = 7000 - 4500 = 2500 অতএব ছাত্রদের নম্বরের গড় 250040 = 2504 = 62.5
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত?
ক
৬
খ
৫
গ
৪
ঘ
৩
সঠিক উত্তর:
গ (৪)
ব্যাখ্যা:
মনে করি, তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ,x - ১, ও x + 1 প্রশ্নমতে, (x - ১) (x + 1)x = ৫(x - ১ + x + x + 1) বা, x(x2 - 1) = 5×3xবা, x2 = 16.'. x = 4x - 1 = 4 - 1 = 3 এবং x  + 1  = 4  + 1 = 5 সুতরাং ক্রমিক সংখ্যা তিনটি ৩,৪,৫ ∴ সংখ্যা তিনটির গড় = ৩ + ৪ + ৫৩ = ১২৩ = ৪
If a man swims 4 miters upstream at 1 mph and back downstream to the same point at 4 mph, what is his average speed?
ক
.8 mph
খ
2.4 mph
গ
3.2 mph
ঘ
1.6 mph
সঠিক উত্তর:
ঘ (1.6 mph)
ব্যাখ্যা:
Let towards upstream he swims at v1 mph and towards downstream he swims at v2 mph . '. v1 = 1 and v2 = 4 Now, his average speed = 21v1 + 1v2 = 211 + 14 = 21 + 14 = 254 = 254 = 2 × 43 = 85 = 1.6 mph[Rule of harmonic mean ]Total 5 mph swims 8 mitres 58 1.6 mph 53030 ×
A student scored 80 marks in his first test. After taking the third test, his average dropped from 82 to78 . What is the average of his 2nd and 3rd tests ?
ক
57
খ
77
গ
78
ঘ
76
সঠিক উত্তর:
খ (77)
ব্যাখ্যা:
2nd Test's Marks = 2x82 - 80 = 84 3rd Test's Marks = 3x78 - 2x2 = 234 - 164 = 70 The average of his 2nd and 3rd tests' marks = (84 + 70)/2 = 154/2 = 77
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)