বাক্যের গঠন

বাংলা ব্যাকরণের বাক্যের গঠন MCQ। সরল, মিশ্র ও যৌগিক বাক্য নিয়ে বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নোত্তর।

মোট 29 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2
1
"যতই করিবে দান তত যাবে বেড়ে।"- বাক্যটি -
ক সরল
খ জটিল
গ যৌগিক
ঘ খণ্ড
সঠিক উত্তর: খ (জটিল)
2
কোনটি শুদ্ধ?
ক আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ
খ অনেক ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনা করেও পরীক্ষায় ভালো ফল করে না
গ উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়
ঘ সারথি কশাঘাত করিবা মাত্র অশ্বগুলি বায়ুবেগে ধাবমান হইলো
সঠিক উত্তর: ক (আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ)
ব্যাখ্যা:
অনেক ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনা করেও পরীক্ষায় ভালো ফল করে না > অনেক ছাত্রছাত্রী ভালো পড়াশোনা করেও পরীক্ষায় ভালো ফল করে না; উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয় > উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়; সারথি কশাঘাত করিবা মাত্র অশ্বগুলি বায়ুবেগে ধাবমান হইলো > সারথি কশাঘাত করিবা মাত্র অশ্বগণ বায়ুবেগে ধাবমান হইলো।
3
'রীতিসিদ্ধ অর্থবাচকতা' বাক্যের কোন গুণের সাথে জড়িত?
ক আকাঙ্ক্ষা
খ যোগ্যতা
গ আসত্তি
ঘ সহজবোধ্যতা
সঠিক উত্তর: খ (যোগ্যতা)
ব্যাখ্যা:
বাক্যে ব্যবহৃত পদসমূহের সঙ্গত অর্থ প্রকাশের ক্ষমতাই বাক্যের যোগ্যতা। বাক্যের যোগ্যতার সাথে নিম্নলিখিত বিষয় গুলো জড়িত- - রীতিসিদ্ধ অর্থবাচকতা, -দুর্বোধ্যতা, -উপমার ভূল প্রয়োগ, -বাহুল্যদোষ, -বাগধারার শব্দ পরিবর্তন, -গুরুচণ্ডালী দোষ।
4
"এ জগতে কেউ অমর নয়"- এটি কোন ধরণের বাক্য?
ক অনুজ্ঞামূলক বাক্য
খ কার্যকারণাত্মক বাক্য
গ আবেগমূলক বাক্য
ঘ নেতিবাচক বাক্য
সঠিক উত্তর: ঘ (নেতিবাচক বাক্য)
ব্যাখ্যা:
"এ জগতে কেউ অমর নয়"- এটি নেতিবাচক বাক্য। যে বাক্যে কোন ঘটনায়, কাজে বা ভাবে অস্বীকৃতি, অনস্তিত্ব, নিষেধ, বা না-সূচক অর্থ বোঝায় তাকে নেতিবাচক বাক্য বলে। উদাহরণ- আজ গাড়ি চল্বে না। আজ সেখানে যাওয়া হবে না- ইত্যাদি।
5
কোন বাক্যটি প্রাঞ্জল নয়?
ক সব ছাত্র উপস্থিত হয়েছে
খ তুমি আমার সাথে প্রতরণা করেছ
গ আমার হ্নদয়ক্ষেত্রের আশার বীজ উপ্ত হলো
ঘ জানিনু,কেমনে আসি লক্ষণ পশিল
সঠিক উত্তর: ঘ (জানিনু,কেমনে আসি লক্ষণ পশিল)
6
কোনটি বাক্যের গুণ নয়-
ক ওজোগুণ
খ বীরগুণ
গ প্রসাদগুণ
ঘ মাধুর্যগুণ
সঠিক উত্তর: খ (বীরগুণ)
ব্যাখ্যা:
বক্তার মনোভাবকে সুন্দর করে প্রকাশ করতে ও শিল্পগুণ সম্পন্ন সাহিত্যরস সৃষ্টি করতে বাক্যের ৩ টি গুণ প্রয়োজন। যথা- ওজোগুণ, প্রসাদগুণ, মাধুর্যগুণ।
7
আশ্রিত খন্ডবাক্য কত প্রকার?
ক ২ প্রকার
খ ৩ প্রকার
গ ৪ প্রকার
ঘ ৫ প্রকার
সঠিক উত্তর: খ (৩ প্রকার)
ব্যাখ্যা:
বাক্যস্থিত যে খন্ডবাক্য তার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য প্রধান খন্ডবাক্যের উপর নির্ভরশীল তাকে আশ্রিত বা অধীন খন্ডবাক্য বলে। আশ্রিত খন্ড বাক্যকে মূল বাক্য থেকে আলাদা করে লিখলে পূর্ণ অর্থ প্রকাশ করে না, আকাঙ্ক্ষা থেকে যায়। আশ্রিত খন্ডবাক্য ৩ প্রকার। যথা- ১। বিশেষ স্থানীয় খন্ডবাক্য ২। বিশেষণ স্থানীয় খন্ডবাক্য ৩। ক্রিয়া বিশেষণ স্থানীয় খন্ডবাক্য।
8
কোনটি বিস্ময়সূচক বাক্য ?
ক সব কাজ সহজ নয়
খ সকলের মঙ্গল হোক
গ কি সুন্দর ফুল
ঘ কি করবে ?
সঠিক উত্তর: গ (কি সুন্দর ফুল)
9
নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
ক কারো ফাগুন মাস,কারো সর্বনাশ
খ সে প্রাণিবিদ্যায় দুর্বল
গ আগত শনিবার কলেজ বন্ধ থাকবে
ঘ বিধি লঙ্ঘিত হয়েছে
সঠিক উত্তর: ঘ (বিধি লঙ্ঘিত হয়েছে)
ব্যাখ্যা:
কারো,ফাগুন মাস,কারো সর্বনাশ না হয়ে হবে কারো পৌষ মাস,কারো সর্বনাশ।সে প্রানীবিদ্যায় দুর্বল না হয়ে হবে সে প্রানীবিদ্যা বিষয়ে দুর্বল।আগত শনিবার কলেজ বন্ধ থাকবে না হয়ে হবে আগামী শনিবার কলেজ বন্ধ থাকবে।
10
কোনটি শুদ্ধ বাক্য?
ক তোমার সঙ্গে আমার একটি গোপনীয় পরামর্শ আছে
খ দৈন্যতা সবসময় প্রশংসনীয় নয়
গ মাতাহীন শিশুর কি দুঃখ
ঘ উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম দরকার
সঠিক উত্তর: ক (তোমার সঙ্গে আমার একটি গোপনীয় পরামর্শ আছে)
ব্যাখ্যা:
B. দৈনতা সবসময় প্রশংসনীয় নয়> দীনতা সবসময় প্রশংসনীয় নয়। C. মাতাহীন শিশুর কি দুঃখ> মাতৃহীন শিশুর কি দুঃখ। D. উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম দরকার> উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম দরকার।
11
ভুল বাক্য কোনটি ?
ক হীন চরিত্র লোক পশ্বধম
খ একটা গোপন কথা বলি
গ তুমি নির্দোষ নও
ঘ শুধু গায়ের জোরে কাজ হয় না
সঠিক উত্তর: খ (একটা গোপন কথা বলি)
12
'যদি সফল হই তবে আইন বিভাগে ভর্তি হবো '। কোন ধরনের বাক্যের উদাহরণ ?
ক কার্যকারণাত্মক
খ আবগসুচক
গ সংশয়বাচক
ঘ অনুজ্ঞাবাচক
সঠিক উত্তর: ক (কার্যকারণাত্মক)
ব্যাখ্যা:
কারণ, নিয়ম, শর্ত, স্বীকৃতি, সংকেত প্রভৃতি যে বাক্যে দ্যোতিত হয়, তাকে বলা হয় কার্যকারণাত্মক বাক্য। এ ধরনের বাক্যের অন্য নাম শর্তসূচক বাক্য, শর্তসাপেক্ষ বাক্য প্রভৃতি। যেমন : মন দিয়ে না পড়লে পাস করা যায় না।
13
কোন বাক্যটি শুদ্ধ ?
ক রাতদুপুর থেকে সৌন্দর্য বর্জনের কাজ চলিতেছে ।
খ সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয় ।
গ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয় এখানে ।
ঘ আমার আর বাচিবার স্বাদ নাই
সঠিক উত্তর: খ (সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয় ।)
14
নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
ক বিধি লঙ্ঘন হয়েছে
খ যুক্তি খণ্ডিত হয়েছে কিন্তু মুক্তি মেলেনি ।
গ পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান
ঘ অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয় ।
সঠিক উত্তর: ঘ (অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয় ।)
ব্যাখ্যা:
বিধি লঙ্ঘন হয়েছে > বিধি লঙ্ঘিত হয়েছে। যুক্তি খণ্ডিত হয়েছে কিন্তু মুক্তি মেলেনি > যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি । পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান > পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান ।
15
প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাকে বলে-
ক উত্তম পুরুষ
খ নাম পুরুষ
গ মধ্যম পুরুষ
ঘ ক ও খ
সঠিক উত্তর: ঘ (ক ও খ)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)