অন্যান্য

বাংলা সাহিত্য - অন্যান্য সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।

মোট 64 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 7
1
'কালোবরফ' উপন্যাসটির বিষয়-
ক তেভাগা আন্দোলন
খ ভাষা আন্দোলন
গ মুক্তিযুদ্ধ
ঘ দেশ ভাগ
সঠিক উত্তর: ক (তেভাগা আন্দোলন)
ব্যাখ্যা:
'কালোবরফ' দেশ ভাগ নিয়ে রচিত উপন্যাস। এর রচিয়তা মাহমুদুল হক। এটি ১৯৭৭ সালে রচিত হয়।
2
উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নিন?
ক কাহুপাদ
খ লুইপাদ
গ শান্তুপাদ
ঘ রমনীপাদ
সঠিক উত্তর: ঘ (রমনীপাদ)
ব্যাখ্যা:
কাহুপাদ, লুইপাদ, ও শান্তিপাদ চর্যাপদের পদকর্তা বা কবি। রমনীপাদ চর্যাপদের কোন পদ রচনা করে নি।
3
বৈষ্ণব পদাবলীর সংগে কোন ভাষা সম্পর্কিত?
ক সন্ধ্যা ভাষা
খ অধিভাষা
গ ব্রজবুলি
ঘ সংস্কৃত ভাষা
সঠিক উত্তর: গ (ব্রজবুলি)
ব্যাখ্যা:
মধ্য যুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ট ফসল বৈষ্ণব পদাবলি। যা 'ব্রজবুলি' ভাষায় রচিত হয়েছে। 'ব্রজবুলি' বাংলা ও মৈথিলী ভাষার মিশ্রণ।
4
কোন রচনাটি পুথিসাহিত্যের অন্তর্গত নয়?
ক ময়মনসিংহ গীতিকা
খ ইউসুফ জুলেখা
গ পদ্মাবতী
ঘ লাইলী মজনু
সঠিক উত্তর: ক (ময়মনসিংহ গীতিকা)
ব্যাখ্যা:
পুঁথিসাহিত্য আরবি, উর্দু,ফারসি ও হিন্দি ভাষার মিশণে রচিত এক বিশেষ এক শ্রেনীর সাহিত্য। আঠারো থেকে উনিশ শতক পর্যন্ত এর ব্যাপ্তিকাল। এ সাহিত্যের রচিয়তা এবং পাঠক উভই ছিলেন মুসলমান সম্প্রদায়। ইউসুফ জুলেখা, পদ্মাবতী, লাইলী মজনু পুঁথিসাহিত্যর অন্তর্গত।
5
বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক কে?
ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ ঈশরচন্দ্র বিদ্যাসাগর
গ প্যারিচাদ মিত্র
ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: ঘ (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
ব্যাখ্যা:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন। 'দুর্গেশনন্দিনী' সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। ১৮৬৫ সালের মার্চ মাসে এটি প্রকাশিত হয়।
6
''কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো'' বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
ক নৌকাডুবি
খ চোখেরবালি
গ যোগাযোগ
ঘ শেষের কবিতা
সঠিক উত্তর: গ (যোগাযোগ)
ব্যাখ্যা:
যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক উপন্যাস। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
7
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
ক একটি কালো মেয়ের কথা
খ তেইশ নম্বর তৈলচিত্র
গ আয়নাবিবির পালা
ঘ ইছামতী
সঠিক উত্তর: ক (একটি কালো মেয়ের কথা)
ব্যাখ্যা:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লেখা প্রথম উপন্যাস তারাশংকর বন্দোপাধ্যায়ের 'একটি কালো মেয়ের কথা' এটি ১৯৭১ সালের কলকাতার একটি পত্রিকায় উল্টোরথের পূজা সংখ্যায় প্রথম প্রকাশিত হয়।
8
'কালোবরফ' উপন্যাস এর বিষয় কি?
ক তেভাগা আন্দলন
খ ভাষা আন্দোলন
গ দেশভাগ
ঘ মুক্তিযুদ্ধম
সঠিক উত্তর: গ (দেশভাগ)
ব্যাখ্যা:
'কালোবরফ' দেশভাগ নিয়ে রচিত উপন্যাস। এর রচিয়তা মাহমুদুল হক।এটি ১৯৭৭ সালে রচিত হয়
9
'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে?
ক কৃষ্ণচন্দ্র মজুমদার
খ রামানন্দ চট্টোপাধ্যায়
গ শামসুর রাহমান
ঘ সিকান্দার আবু জাফর
সঠিক উত্তর: ক (কৃষ্ণচন্দ্র মজুমদার)
ব্যাখ্যা:
'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটি বাংলাদেশের ঢাকা শহরের প্রথম বাংলা সংবাদ পত্র যা বাংলা তারিখ ২৫ ফাল্গুন,১২৬৮ (মার্চ ৭, ১৮৬১) প্রথম প্রকাশিত হয়।
10
'জীবনস্মৃতি' কার রচনা?
ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ রবীন্দ্রনাথ ঠাকুর
গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ রকেয়া সাখাওয়াত হোসেন
সঠিক উত্তর: খ (রবীন্দ্রনাথ ঠাকুর)
ব্যাখ্যা:
জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের একটু আত্মজীবনী মূলক রচনা।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)