কবি
বাংলা সাহিত্য - কবি সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।
মোট 106 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 11”মরমী কবি” বলা হয় কাকে?
ক
সুলাতা মিয়াজী
খ
আলাওল
গ
আলা উদ্দিন খাঁ
ঘ
হাচন রাজা
সঠিক উত্তর:
ঘ (হাচন রাজা)
ব্যাখ্যা:
মরমী সাধক ও জমিদার হাসন রাজা ষাট বছর বয়সে সকল বিষয় - সম্পত্তি বিলি বন্টন করে দরবেশী জীবনযাপন শুরু করেন। তিনি বহু আধ্যাত্নিক গানে রচয়িতা। সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত এ গানগুলো তার ‘হাসান উদাস গ্রন্থে মুদ্রিত আছে।
প্রাচীনতম বাঙালী মুসলমান কবি কে?
ক
আলাওল
খ
শাহ মুহম্মদ সগীর
গ
মুহম্মদ খান
ঘ
সৈয়দ সুলতান
সঠিক উত্তর:
খ (শাহ মুহম্মদ সগীর)
ব্যাখ্যা:
শাহ মুহাম্মদ সগীর আনুমানিক ১৩ - ১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯ - ১৪১১ খ্রিষ্টাব্দে) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী
'রূপাসী বাংলা' র কবি কে?
ক
বুদ্ধদেব বসু
খ
বিষ্ণু দে
গ
জীবনানন্দ দাশ
ঘ
সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
গ (জীবনানন্দ দাশ)
ব্যাখ্যা:
গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘ রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন। বুদ্ধদেব বসু তাঁকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে, অন্নদাশঙ্কর রায় তাঁকে ‘শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছেন। সমালোচকদের অনেকে তাঁকে রবীন্দ্রনাথ ও নজরুল - পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন। জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত (১৯৫৩) হয়। ১৯৫৫ সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রূপসী বাংলাা বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি।
”সুরঞ্জনা ওইখানে যেয়নাকো তুমি” -কোন কবি এ কথা বলেছিলেন?
ক
কামিনী রায়
খ
বুদ্ধদেব বসু
গ
জীবনানন্দ দাশ
ঘ
সুকান্ত ভট্টাচার্য
সঠিক উত্তর:
গ (জীবনানন্দ দাশ)
ব্যাখ্যা:
কবি জীবনানন্দ দাশ
' আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।' --কোন কবির লেখা?
ক
কামিনী রায়
খ
কুসুমকুমারী দাশ
গ
স্বর্ণকুমারী দেবী
ঘ
সুফিয়া কামাল
সঠিক উত্তর:
খ (কুসুমকুমারী দাশ)
ব্যাখ্যা:
আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ' - - কুসুমকুমারী দাশের লেখা। কুসুমকুমারী দাশ একজন বাঙালি মহিলা কবি। তার রচিত "আদর্শ ছেলে", যার প্রথম চরণ "আমাদের দেশে হবে সেই ছেলে কবে", বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সর্বাধিক পরিচিত। কবির জ্যেষ্ঠ পুত্র জীবনানন্দ দাশ বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এবং জনপ্রিয় কবি।
“কালিদাস” কার সভাকবি ছিলেন?
ক
প্রথম চন্দ্রগুপ্ত
খ
অশোক
গ
লক্ষণ সেন
ঘ
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সঠিক উত্তর:
ঘ (দ্বিতীয় চন্দ্রগুপ্ত)
ব্যাখ্যা:
'কালিদাস ' দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন । কালিদাস (আনু.খ্রি.পূর্ব ১ম /খ্রি. ৪র্থ শতক ) ছিলেন বাল্মীকিব্যাসের পরে সর্বাধিক খ্যাতিসম্পূর্ণ সংস্কৃত কবি ও নাট্যকার।
”বিধ্বস্ত নীলিমা”র কবি--
ক
শামসুর রাহমান
খ
শহীদ কাদরী
গ
সৈয়দ শামসুল হক
ঘ
হাসান হাফিজুর রহমান
সঠিক উত্তর:
ক (শামসুর রাহমান)
ব্যাখ্যা:
বাংলাদেশের কবিগণের মধ্যে শ্রেষ্ঠস্থান লাভের অধিকারী আধুনিক কবি শামসুর রাহমানের মৃত্যুর পূর্ব পর্যন্ত তার ৬৫ টি কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৬৭ সালে।
আমদের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি?
ক
সৈয়দ সাজ্জাদ হোসেন
খ
সৈয়দ শামসুল হক
গ
শামসুর রাহমান
ঘ
সৈয়দ আলী আহসান
সঠিক উত্তর:
ঘ (সৈয়দ আলী আহসান)
ব্যাখ্যা:
আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছে সৈয়দ আলী আহসান।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)