বাংলাদেশর অবস্থান ও ভূ-প্রকৃতি

ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থা বিষয়ের বাংলাদেশর অবস্থান ও ভূ-প্রকৃতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।

মোট 351 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 24
1
সেন্টমার্টিন দ্বীপের অন্য নাম হলো--
ক নারিকেল জিঞ্জিরা
খ নিঝুম দ্বীপ
গ সাংখ্যায়ন চিরি
ঘ ছেড়া দ্বীপ
সঠিক উত্তর: ক (নারিকেল জিঞ্জিরা)
ব্যাখ্যা:
সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গতটেকনাফ উপজেলা র একটিইউনিয়ন । এটি একটি বাংলাদেশেরএকমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশেরসর্ব - দক্ষিণের ইউনিয়ন । এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ।
2
'পূর্বাশা' দ্বীপের অপর নাম-----
ক নিঝুম দ্বীপ
খ দক্ষিণ তালপট্টি দ্বীপ
গ কুতুবদিয়া দ্বীপ
ঘ সেন্টমার্টিন দ্বীপ
সঠিক উত্তর: খ (দক্ষিণ তালপট্টি দ্বীপ)
ব্যাখ্যা:
দক্ষিণ তালপট্টি দ্বীপ বা নিউ মুর আইল্যান্ড বঙ্গোপসাগরে হাড়িয়াভাঙা নদীর মোহনায় ছিল। ১৯৭০ সালের সাইক্লোনের পর এটি ভেসে উঠে এবং ২০১০ এ আবার তলিয়ে যায়। ২০১৪ সালে আন্তর্জাতিক আদালতে দ্বীপটির ভারতে বলে স্বীকৃতি পায়। বর্তমানে দ্বীপটি ২ মিটার পানির নিচে আছে৷
3
কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম ----
ক লিওপোন্ডভিল
খ জিবুতি
গ জায়ারে
ঘ জিম্বাবুয়ে
সঠিক উত্তর: গ (জায়ারে)
ব্যাখ্যা:
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের নাম পরিবর্তন করে জায়ারে নামকরণ করেন প্রেসিডেন্ট মবুতু। পরবর্তীতে লরা কাবিলা প্রেসিডেন্ট নির্বাচিত হলে ১৭ মে ১৯৯৭ সালে দেশের আগের নাম কঙ্গো প্রজাতন্ত্র বহাল রাখেন।
4
দক্ষিন তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?
ক হাতিয়ায়
খ কক্সবাজারে
গ সন্দ্বীপে
ঘ সাতক্ষীরায়
সঠিক উত্তর: ঘ (সাতক্ষীরায়)
ব্যাখ্যা:
দক্ষিণ তাপপট্রি দ্বীপটি সাতক্ষীরা জেলার দক্ষিণে সীমান্ত নদী হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশ - ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে দ্বীপটির মালিকানা ভারতের কাছে চলে যায়।
5
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি?
ক লাসাই
খ কেওক্রাডাং
গ জয়ন্তিকা
ঘ গারো
সঠিক উত্তর: ঘ (গারো)
ব্যাখ্যা:
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম গারো। গারো পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের গারো - খাসিয়া পর্বতমালার একটি অংশ। এর কিছু অংশ ভারতের অসম রাজ্য ও বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত এটা বাংলাদেশের সব থেকে বড় পাহাড়। এছাড়া ময়মনসিংহ ও সুনামগঞ্জ জেলায় এর কিছু অংশ আছে। গারো পাহাড় এর বিস্তৃতি প্রায় ৮০০০ বর্গ কিলোমিটার। গারো পাহাড়েই মেঘালয় রাজ্যের রাজধানী শিলং অবস্থিত। তবে গারো পাহাড়ের প্রধান শহর তুরা। এই শহরটি পাহাড়ের পশ্চিম প্রান্তে অবস্থিত।
6
চলন বিল কোথায় অবস্থিত?
ক রাজশাহী জেলায়
খ পাবনা ও নাটোর জেলায়
গ নাটোর ও নওগাঁ জেলায়
ঘ রাজশাহী ও নওগাঁ জেলায়
সঠিক উত্তর: খ (পাবনা ও নাটোর জেলায়)
ব্যাখ্যা:
চলন বিল অবস্থিত পাবনা ও নাটোর জেলায়। চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল। এটি নাটোর, সিরাজগঞ্জ, এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত। সাতচল্লিশটি নদী ও অন্যান্য জলপথ চলনবিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। [১] বিলটিতে পলিমাটি জমে, এর আকার সঙ্কুচিত হয়ে আসছে।
7
'দক্ষিণ তালপট্টি' দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
ক বালেশ্বর
খ রুপসা
গ ভৈরব
ঘ হাড়িয়াভাঙ্গা
সঠিক উত্তর: ঘ (হাড়িয়াভাঙ্গা)
ব্যাখ্যা:
'দক্ষিণ তালপট্টি' দ্বীপ হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। হাড়িয়াভাংগা নদীর মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান। গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী দ্বীপ। ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে, এবং কিছুকাল পরে এর অস্তিত্ত্ব বিলীন হয়। স্থায়ী জনবসতিহীন এই অঞ্চলে তেল এবং প্রাকৃতিক গ্যাসের অস্তিত্বের আশঙ্কা থাকায় ভারত এবং বাংলাদেশ সরকার যৌথভাবে এর সার্বভৌমত্ব দাবি করে।
8
বাংলাদেশের কোথায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়?
ক কক্সবাজার
খ লালাখান
গ বিছানাকান্দি
ঘ বান্দরবন
সঠিক উত্তর: খ (লালাখান)
ব্যাখ্যা:
বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লালাখানে। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লাল খালে। আর সর্ব নিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে।
9
সেন্টমার্টিন দ্বীপ-এর অপর নাম কি?
ক নারিকেল জিঞ্জিরা
খ কুতুবদিয়া
গ নিঝুম দ্বীপ
ঘ সোনাদিয়া
সঠিক উত্তর: ক (নারিকেল জিঞ্জিরা)
ব্যাখ্যা:
সেন্টমার্টিন দ্বীপ - এর অপর নাম নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন্স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর - পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ (মাত্র ৩৬ বর্গকিলোমিটার)। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার - এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমিদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। বিখ্যাত লেখক, কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দ্বারা এই দ্বীপটির পরিচিতি আরো বেড়ে যায়।
10
বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত-----।
ক নেপাল ও ভুটান
খ পশ্চিমবঙ্গ ও কুচবিহার
গ পশ্চিমবঙ্গ ও আসাম
ঘ পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
সঠিক উত্তর: ঘ (পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম)
ব্যাখ্যা:
বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত - - - - পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। ভৌগোলিক বিচারে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায়, ভারত ও মিয়ানমারের মাঝখানে। এর ভূখন্ড ১ লক্ষ ৪৭ হাজার ৬১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বাংলাদেশের পশ্চিম, উত্তর, আর পূর্ব জুড়ে রয়েছে ভারত। পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্য। পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম। তবে পূর্বে ভারত ছাড়াও মিয়ানমারের (বার্মা) সাথে সীমান্ত রয়েছে। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বাংলাদেশের স্থল সীমান্তরেখার দৈর্ঘ্য ৪, ২৪৬ কিলোমিটার যার ৯৪ শতাংশ (৯৪%) ভারতের সাথে এবং বাকী ৬ শতাংশ মিয়ানমারের সাথে। বাংলাদেশের তটরেখার দৈর্ঘ্য' ৫৮০ কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ - পূর্বাংশের কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমূদ্র সৈকতগুলোর অন্যতম।
11
বাংলাদেশের পাহাড়শ্রেণী ভূ -তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে -----
ক প্লাইস্টোসিন যুগের
খ মায়োসিন যুগের
গ ডেবোনিয়াস যুগের
ঘ টারশিয়ারী যুগের
সঠিক উত্তর: ঘ (টারশিয়ারী যুগের)
ব্যাখ্যা:
বাংলাদেশের পাহাড়শ্রেণী ভূ - তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে - - - - - টারশিয়ারী যুগের। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার কালে এ সকল পাহাড়ি এলাকার পাদভুমি ও ভরাটকৃত গিরিখাত মূলত এদের ক্ষয়িত কণায় গঠিত এবং দির্ঘকালের প্রাকৃতিক প্রভাবে এ সকল পাহাড়ি এলাকার উচ্চতা কমছে এবং এগুলোর ক্ষয়িত অংশ সংলগ্ন এলাকা ভরাট হয়ে নতুন মৃত্তিকার সমতল ভূমি সৃষ্টি করছে। এ সকল পাহাড় বেলে পাথর, স্লেট পাথর ও কর্দমের সংমিশ্রণে গঠিত। মায়ানমারের দিক হতে গিরিজনি আলোড়নের প্রভাবে ও ধাক্কায় সম্ভবত রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং পাহাড়ি এলাকাগুলোর সৃষ্টি হয়। আসামেরলুসাই অমায়ানমারের আরাকান এলাকার পাহাড়ের সাথে এদের মিল দেখা যায়। এ সকল পাহাড়ি এলাকার পাদভুমি ও ভরাটকৃত গিরিখাত মূলত এদের ক্ষয়িত কণায় গঠিত এবং দির্ঘকালের প্রাকৃতিক প্রভাবে এ সকল পাহাড়ি এলাকার উচ্চতা কমছে এবং এগুলোর ক্ষয়িত অংশ সংলগ্ন এলাকা ভরাট হয়ে নতুন মৃত্তিকার সমতল ভূমি সৃষ্টি করছে। এ সকল পাহাড় বেলে পাথর, স্লেট পাথর ও কর্দমের সংমিশ্রণে গঠিত।
13
বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি ?
ক হাকালুকি
খ তলার হাওড়
গ টাঙ্গুয়ার
ঘ শনির হাওড়
সঠিক উত্তর: ক (হাকালুকি)
ব্যাখ্যা:
বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি। হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি। এর আয়তন ১৮, ১১৫ হেক্টর, তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন ৪, ৪০০ হেক্টর। এটি মৌলভীবাজার জেলার় বড়লেখা (৪০%), কুলাউড়া (৩০%), এবং সিলেট জেলার় ফেঞ্চুগঞ্জ (১৫%), গোলাপগঞ্জ (১০%) এবং বিয়ানীবাজার (৫%) জুড়ে বিস্তৃত। ভূতাত্ত্বিকভাবে এর অবস্থান, উত্তরে ভারতের মেঘালয় পাহাড় এবং পূর্বে ত্রিপুরা পাহাড়ের পাদদেশে।
14
নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত?
ক ট্রপিক অব ক্যপ্রিকন
খ ইকুয়েটর
গ আর্কটিক সার্কেল
ঘ ট্রপিক অব ক্যানসার
সঠিক উত্তর: ঘ (ট্রপিক অব ক্যানসার)
ব্যাখ্যা:
ট্রপিক অব ক্যান্সারের বাংলা প্রতিশব্দ হলো কর্কটক্রান্তি রেখা এবং ট্রপিক অব ক্যপ্রিকন হলো মকরক্রান্তি রেখা উত্তর গোলোর্ধে ২৩.৫ উত্তর অক্ষাংশে অবস্থিত এবং এটি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে চলে গেছে।
15
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি?
ক নারকেল জিঞ্জিরা
খ চন্দ্রদ্বীপ
গ কোনটিই নয়
ঘ পূর্বাশা
সঠিক উত্তর: ঘ (পূর্বাশা)
ব্যাখ্যা:
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা। হাড়িয়াভাংগা নদীর মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান। গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী দ্বীপ। ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে, এবং কিছুকাল পরে এর অস্তিত্ত্ব বিলীন হয়। স্থায়ী জনবসতিহীন এই অঞ্চলে তেল এবং প্রাকৃতিক গ্যাসের অস্তিত্বের আশঙ্কা থাকায় ভারত এবং বাংলাদেশ সরকার যৌথভাবে এর সার্বভৌমত্ব দাবি করে।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)