১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) 3
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার MCQ। স্কুল পর্যায়ের ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নব্যাংক ও সমাধান।
মোট 114 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 8অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?
ক
'চ' ধ্বনি
খ
‘ছ' ধ্বনি
গ
‘ঝ' ধ্বনি
ঘ
‘জ' ধ্বনি
সঠিক উত্তর:
ক ('চ' ধ্বনি)
বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?
ক
রূপ
খ
ধ্বনি
গ
শব্দমূল
ঘ
পদ
সঠিক উত্তর:
গ (শব্দমূল)
সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য -
ক
বাক্যের গঠন প্রক্রিয়ায়
খ
শব্দের কথ্য ও লেখ্য রূপের ভিন্নতায়
গ
ভাষার জটিলতা ও প্রাঞ্জলতায়
ঘ
ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
সঠিক উত্তর:
ঘ (ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়)
বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
ক
কমা
খ
হাইফেন
গ
ড্যাস
ঘ
কোলন
সঠিক উত্তর:
ক (কমা)
‘প্রথিত' শব্দের অর্থ কোনটি?
ক
প্রথা অনুসারে
খ
বিখ্যাত
গ
যা পুঁতে রাখা হচ্ছে
ঘ
যা প্ৰাৰ্থনা
সঠিক উত্তর:
খ (বিখ্যাত)
‘পত্রপাঠ’ বাগধারাটির অর্থ কী?
ক
গোপন চুক্তি
খ
অবিলম্ব
গ
দীর্ঘস্থায়ী
ঘ
বৃহৎ ব্যাপার
সঠিক উত্তর:
খ (অবিলম্ব)
কোন বানানটি শুদ্ধ?
ক
স্বায়ত্ত্বশাসন
খ
দারিদ্রতা
গ
উপর্যুক্ত
ঘ
শ্ৰদ্ধাঞ্জলী
সঠিক উত্তর:
গ (উপর্যুক্ত)
শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
ক
দৈন্যতা প্রশংসনীয় নয়
খ
দৈন্যতা অপ্রসংসনীয়
গ
দৈন্যতা নিন্দনীয়
ঘ
দীনতা প্রশংসনীয় নয়
সঠিক উত্তর:
ঘ (দীনতা প্রশংসনীয় নয়)
ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?
ক
পূর্বাহ্ণ
খ
অপরাহ্ন
গ
সায়াহ্ন
ঘ
মধ্যাহ্
সঠিক উত্তর:
ক (পূর্বাহ্ণ)
“Look before you leap” বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
ক
কাটা দিয়ে কাটা তোলা
খ
দেখে পথ চলো, বুঝে কথা বলো
গ
নিজের কাজ নিজে করো
ঘ
নিজের চরকায় তেল দাও
সঠিক উত্তর:
খ (দেখে পথ চলো, বুঝে কথা বলো)
‘Invoice' এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?
ক
চালান
খ
বিনিয়োগ
গ
শুল্ক
ঘ
পণ্যাগার
সঠিক উত্তর:
ক (চালান)
‘প্রত্যাবর্তন' শব্দের সন্ধি-বিচ্ছেদ -
ক
প্রতি + বর্তন
খ
প্রতিঃ + বর্তন
গ
প্রতিঃ + আবর্তন
ঘ
প্রতি + আবর্তন
সঠিক উত্তর:
ঘ (প্রতি + আবর্তন)
সন্ধিতে ‘চ' ও 'জ' এর নাসিক্য ধ্বনি কী হয়?
ক
অনুস্বার
খ
মহাপ্রাণ
গ
তালব্য
ঘ
দ্বিত্ব
সঠিক উত্তর:
গ (তালব্য)
‘পড়াশোনায় মন দাও' বাক্যে ‘পড়াশোনায়' শব্দটি কারকে কোন বিভক্তি?
ক
কর্তায় ৭মী
খ
অপাদানে ৭মী
গ
অধিকরণে ৭মী
ঘ
কর্মে ৭মী
সঠিক উত্তর:
গ (অধিকরণে ৭মী)
“এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”- বাক্যটিতে ‘স্বাধীনতার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক
কর্মে ষষ্ঠী
খ
করণে ষষ্ঠী
গ
সম্প্রদানে ষষ্ঠী
ঘ
নিমিত্তার্থে ষষ্ঠী
সঠিক উত্তর:
ঘ (নিমিত্তার্থে ষষ্ঠী)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)