১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) 3

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার MCQ। স্কুল পর্যায়ের ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নব্যাংক ও সমাধান।

মোট 114 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 8
1
অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?
ক 'চ' ধ্বনি
খ ‘ছ' ধ্বনি
গ ‘ঝ' ধ্বনি
ঘ ‘জ' ধ্বনি
সঠিক উত্তর: ক ('চ' ধ্বনি)
2
বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?
ক রূপ
খ ধ্বনি
গ শব্দমূল
ঘ পদ
সঠিক উত্তর: গ (শব্দমূল)
3
সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য -
ক বাক্যের গঠন প্রক্রিয়ায়
খ শব্দের কথ্য ও লেখ্য রূপের ভিন্নতায়
গ ভাষার জটিলতা ও প্রাঞ্জলতায়
ঘ ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
সঠিক উত্তর: ঘ (ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়)
4
বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
ক কমা
খ হাইফেন
গ ড্যাস
ঘ কোলন
সঠিক উত্তর: ক (কমা)
5
‘প্রথিত' শব্দের অর্থ কোনটি?
ক প্রথা অনুসারে
খ বিখ্যাত
গ যা পুঁতে রাখা হচ্ছে
ঘ যা প্ৰাৰ্থনা
সঠিক উত্তর: খ (বিখ্যাত)
6
‘পত্রপাঠ’ বাগধারাটির অর্থ কী?
ক গোপন চুক্তি
খ অবিলম্ব
গ দীর্ঘস্থায়ী
ঘ বৃহৎ ব্যাপার
সঠিক উত্তর: খ (অবিলম্ব)
7
কোন বানানটি শুদ্ধ?
ক স্বায়ত্ত্বশাসন
খ দারিদ্রতা
গ উপর্যুক্ত
ঘ শ্ৰদ্ধাঞ্জলী
সঠিক উত্তর: গ (উপর্যুক্ত)
8
শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
ক দৈন্যতা প্রশংসনীয় নয়
খ দৈন্যতা অপ্রসংসনীয়
গ দৈন্যতা নিন্দনীয়
ঘ দীনতা প্রশংসনীয় নয়
সঠিক উত্তর: ঘ (দীনতা প্রশংসনীয় নয়)
9
ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?
ক পূর্বাহ্ণ
খ অপরাহ্ন
গ সায়াহ্ন
ঘ মধ্যাহ্
সঠিক উত্তর: ক (পূর্বাহ্ণ)
10
“Look before you leap” বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
ক কাটা দিয়ে কাটা তোলা
খ দেখে পথ চলো, বুঝে কথা বলো
গ নিজের কাজ নিজে করো
ঘ নিজের চরকায় তেল দাও
সঠিক উত্তর: খ (দেখে পথ চলো, বুঝে কথা বলো)
11
‘Invoice' এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?
ক চালান
খ বিনিয়োগ
গ শুল্ক
ঘ পণ্যাগার
সঠিক উত্তর: ক (চালান)
12
‘প্রত্যাবর্তন' শব্দের সন্ধি-বিচ্ছেদ -
ক প্রতি + বর্তন
খ প্রতিঃ + বর্তন
গ প্রতিঃ + আবর্তন
ঘ প্রতি + আবর্তন
সঠিক উত্তর: ঘ (প্রতি + আবর্তন)
13
সন্ধিতে ‘চ' ও 'জ' এর নাসিক্য ধ্বনি কী হয়?
ক অনুস্বার
খ মহাপ্রাণ
গ তালব্য
ঘ দ্বিত্ব
সঠিক উত্তর: গ (তালব্য)
14
‘পড়াশোনায় মন দাও' বাক্যে ‘পড়াশোনায়' শব্দটি কারকে কোন বিভক্তি?
ক কর্তায় ৭মী
খ অপাদানে ৭মী
গ অধিকরণে ৭মী
ঘ কর্মে ৭মী
সঠিক উত্তর: গ (অধিকরণে ৭মী)
15
“এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”- বাক্যটিতে ‘স্বাধীনতার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক কর্মে ষষ্ঠী
খ করণে ষষ্ঠী
গ সম্প্রদানে ষষ্ঠী
ঘ নিমিত্তার্থে ষষ্ঠী
সঠিক উত্তর: ঘ (নিমিত্তার্থে ষষ্ঠী)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)