অণুজীববিদ্যা
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - অণুজীববিদ্যা MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 80 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 6Dengue fever is spread by-------
ক
Aedes aegypti mosquito
খ
Anophilies mosquito
গ
Rats and squirrels
ঘ
Common House flies
সঠিক উত্তর:
ক (Aedes aegypti mosquito)
ব্যাখ্যা:
এডিস মশকী ডেঙ্গু রোগের বাহক। Dengue viruses are spread to people through the bites of infected Aedes species mosquitoes (Ae. aegypti or Ae. albopictus). These are the same types of mosquitoes that spread Zika and chikungunya viruses.
ডেঙ্গু জ্বরের বাহক ----
ক
অ্যানোফিলিস
খ
এডিস
গ
সকল ধরনের মশা
ঘ
কিউলেক্স
সঠিক উত্তর:
খ (এডিস)
ব্যাখ্যা:
অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া , কিউলেক্স মশা ফাইলেরিয়া এবং এডিস মশা ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে। এডিস মশা পীতজ্বরের জীবাণুও বহন করে।
জিকা ( Zika) একটি_____ এর নাম।
ক
মুল্যবান পাথর
খ
পার্ক
গ
নদী
ঘ
ভাইরাস
সঠিক উত্তর:
ঘ (ভাইরাস)
ব্যাখ্যা:
জিকা ভাইরাস ( ইংরেজি Zika virus) হচ্ছে ভাইরাসের ফ্ল্যাভিভাইরিডি পরিবারের ফ্ল্যাভিভাইরাসের অন্তর্ভুক্ত । গবেষকেরা এই ভাইরাসটি ১৯৪৭ সালে সনাক্ত করেন । আফ্রিকার দেশ উগাণ্ডার একটি বনের নাম জিকা । সে বনের বানর থেকে এই ভাইরাস শনাক্ত করা হয় বলে গবেষকেরা ভাইরাসটির নাম দিয়েছেন জিকা ভাইরাস । জিকা ভাইরাস পলিমারেজ চেইন রিয়াকশন (PCR) এর মাধ্যমে সনাক্ত করা হয় এবং রক্তের নমুনা থেকে ভাইরাস পৃথক করা যায় । জিকা ভাইরাস ছড়ায় এডিস (Aedes aegypti) প্রজাতির মশার মাধ্যমে ।
জন্ডিসে আক্রান্ত হয় -----
ক
যকৃত
খ
পাকস্থলী
গ
হৃৎপিণ্ড
ঘ
কিডনি
সঠিক উত্তর:
ক (যকৃত)
ব্যাখ্যা:
শরীরের জলীয় অংশে রক্তে বিলিরুবিন নামক পিত্ত উপাদানের আধিক্যের কারণে শরীরের ত্বক ও শ্লেষ্মাঝিল্লি হলুদ বর্ণ ধারণ করার ফলে সৃষ্ট রোগের নাম জন্ডিস বা পাণ্ডুরোগ বা কামেলা রোগ । এ রোগে যকৃত (লিভার) ছাড়াও প্লীহা, রক্ত ইত্যাদি আক্রান্ত হয়।
কোনটি সোয়াইনফ্লু ভাইরাস?
ক
H2N1
খ
H1N1
গ
HN
ঘ
N1H2
সঠিক উত্তর:
খ (H1N1)
ব্যাখ্যা:
সোয়াইন ফ্লু শূকরের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস । ২০০৯ সালের এপ্রিল মাসে পৃথিবীর কয়েকটি দেশে মানব মৃত্যুর কারণ বলে চিহ্নিত হয়েছে। এটি মূলত শূকরের মাঝেই পাওয়া যেত যা কিনা শূকরকে ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত করত। অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতই এটি শ্বাসনালীতে সংক্রমন করে থাকে। পূর্বে সোয়াইন ইনফ্লেঞ্জা ভাইরাস মানুষকে আক্রান্ত না করলেও ধারণা করা হচ্ছে , ২০০৯ সালের এপ্রিলে উদ্ভব হওয়া ভাইরাসটি মানুষ , শূকর ও পাখির ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংমিশ্রনে। এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপ A (H1N1) ।
যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় ---
ক
প্যাথজেনিক
খ
টক্সিন
গ
জীবাণু
ঘ
ইনফেকশন
সঠিক উত্তর:
ক (প্যাথজেনিক)
ব্যাখ্যা:
যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথজেনিক। অন্যদিকে ইনফেকশন হলো সংক্রমণ । টক্সিন হলো বিষাক্ত পদার্থ এবং জীবাণু হলো ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব (microbiologists ) যারা রোগ সৃষ্টি করতে ও পারে , না ও পারে।
কোনটি বার্ড ফ্লু ভাইরাস ?
ক
H-5 N-1
খ
B-5 F-1
গ
B-4 F-2
ঘ
B-3 F-3
সঠিক উত্তর:
ক (H-5 N-1)
ব্যাখ্যা:
বার্ড ফ্লু ভাইরাস হলো H - 5 N - 1 বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা পাখিদের এক ধরনের জ্বর। যার জন্য দায়ী H5N8 ভাইরাস। এই ভাইরাসের উৎপত্তি হয় স্বাভাবিকভাবে জলজ পাখিদের মধ্যে। তা ঘরোয়া পোলট্রিতেও সংক্রমিত হতে পারে। এমনকি সংক্রমণ ছড়াতে পারে অন্যান্য পাখি ও পশুদের মধ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) - র নির্দেশিকা অনুযায়ী, যাতে মাংস কোনওভাবেই কাঁচা থেকে না যায় (মুরগী, হাঁস, ডিম), সেজন্য ৭০ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি তাপমাত্রায় রান্না করা নিরাপদ।
নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয়?
ক
ডিএনএ বা আরএনএ থাকে
খ
স্ফটিক দানায় রূপান্তরিত
গ
রাইবোজোম থাকে
ঘ
শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করে
সঠিক উত্তর:
গ (রাইবোজোম থাকে)
ব্যাখ্যা:
অকোষীয় অণুজীব ভাইরাসের বৈশিষ্ট্য হলো - DNA বা RNA আছে, জীবদেহের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করতে পারে, এদেরকে crystal বা স্ফটি দানায় রুপান্তরিত করা যায়। এদের সাইটোপ্লাজ , নিউক্লিয়াস, কোষীয় ক্ষুদ্রাঙ্গ এবং বিপাকীয় এনজাইম নেই। সুতরাং এখানে রাইবোজোম ও থাকবে না।
নিচের কোনটি ডেঙ্গু জ্বরের বাহক মশা?
ক
অ্যানাফিলিস
খ
স্ত্রী জাতীয় কিউলিক্স
গ
এডিস
ঘ
কিউলেক্স
সঠিক উত্তর:
গ (এডিস)
ব্যাখ্যা:
অ্যানফিলিস মশা ম্যালেরিয়া, কিউলেক্স মশা ফাইলেরিয়া এবং এডিস মশা ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে।
HIV সংক্রমণের শেষ পর্যায় হল-
ক
ক্যান্সার
খ
এইডস
গ
গনোরিয়া
ঘ
সিফিলিস
সঠিক উত্তর:
খ (এইডস)
ব্যাখ্যা:
HIV এর পূর্ণরূপ হচ্ছে Human Immunodeficiency Virus. এই ভাইরাস বিভিন্ন উপায়ে মানবদেহে প্রবেশ করে দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা এক পর্যায়ে অতিরিক্ত হ্রাস পায়। HIV সংক্রমণের সর্বশেষ পর্যায় হলো এইডস।
নিচের কোনটি এইডস রোগের ভাইরাস?
ক
HIV
খ
H1N5
গ
H5N1
ঘ
H1N1
সঠিক উত্তর:
ক (HIV)
ব্যাখ্যা:
এইডস রোগের বাহক হলো অতি ক্ষুদ্র এক বিশেষ ধরনের ভাইরাস। এইডস রোগের এই ভাইরাসের পুরো নাম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস সংক্ষেপে HIV বলা হয়। এ ভাইরাস মানুষের দেহে রক্তে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে ফেলে। এইডস রোগীর মৃত্যু অনিবার্য কারণ। আজ পর্যন্ত এ রোগের কোনো ওষুধ আবিস্কৃত হয়নি।
কোনটি ভাইরাস জনিত রোগ নয়?
ক
হাম
খ
টাইফয়েড
গ
হার্পিস
ঘ
ডেঙ্গু
সঠিক উত্তর:
খ (টাইফয়েড)
ব্যাখ্যা:
ভাইরাসের কারণে যে সকল রোগ হয় তা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, পোলিও, হাম, বসন্ত, ডেঙ্গু, হেপাটাইটিস, জলাতঙ্ক, হারপিস, এইডস প্রভৃতি । টাইফয়েড ব্যাকটেরিয়া জনিত রোগ ।
ডেঙ্গু জ্বরের বাহক মশা --
ক
এনোফিলিস
খ
এডিস
গ
সকল ধরনের মশা
ঘ
কিউলেক্স
সঠিক উত্তর:
খ (এডিস)
ব্যাখ্যা:
ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা।
ডেঙ্গু জ্বরের বাহক মশা--
ক
Anopheles
খ
Culex
গ
Culiseta
ঘ
Aedes
সঠিক উত্তর:
ঘ (Aedes)
ব্যাখ্যা:
Aedes - মশা ডেঙ্গু জ্বরের বাহক। Anopheles - মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী। Culex - মশা ফাইলেরিয়া রোগের জীবাণু বহনকারী।
'ভাইরাস' একটি-
ক
এককোষী জীব
খ
কোষহীন জীব
গ
কোনোটিই নয়
ঘ
বহুকোষী জীব
সঠিক উত্তর:
খ (কোষহীন জীব)
ব্যাখ্যা:
ভাইরাস (Virus)হল একপ্রকার অতিক্ষুদ্র জৈব কণা বা অণুজীব যারা জীবিত কোষের ভিতরেই মাত্র বংশবৃদ্ধি করতে পারে। এরা এক্যারিওটা শ্রেণির সদস্য ও আণুবীক্ষণিক এবং অকোষীয়। এরা সরলতম জীব। তাই ভাইরাসকে এক প্রকার জীব হিসেবে বিবেচনা করা হয়। ভাইরাস মানুষ,পশু - পাখি, উদ্ভিদের বিভিন্ন রোগের জন্য দায়ী। এমনকি, কিছু ভাইরাস ব্যাক্টেরিয়ার মধ্যে বংশবৃদ্ধি করে - এদের ব্যাক্টেরিওফেজ (Bacteriophage) বলা হয়। এরা কোষহীন জীব।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)