অধাতব রসায়ন

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - অধাতব রসায়ন MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 62 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5
1
অক্সিজেন আবিষ্কার করেন--
ক প্রিস্টলি
খ ক্যাভেন্ডিস
গ ডেভি
ঘ গুথ্রি
সঠিক উত্তর: ক (প্রিস্টলি)
ব্যাখ্যা:
যোশেফ প্রিস্টলি ১৭৩৩ সালের ১৩ই মার্চ ইংল্যান্ডের লীডসে জন্ম নেন। তিনি যাজক ছিলেন। তিনি কার্বন ডাই অক্সাইড আবিষ্কার করেন। তিনি ১৭৭৪ সালের ১লা আগস্ট অক্সিজেন তৈরি করেন। ১৭৯১ সালে লন্ডন থেকে বিতাড়িত হন। তিনি এর পর কার্বন মনোক্সাইড তৈরি করেন।
2
বহুরূপী মৌল কোনটি ?
ক কার্বন
খ সোডিয়াম
গ ক্যালসিয়াম
ঘ অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: ক (কার্বন)
3
কোন গ্যাসটি 'ড্রাই আইস' তৈরিতে ব্যবহার করা হয় ?
ক কার্বন ডাই- অক্সাইড
খ অক্সিজেন
গ সালফার ডাই- অক্সাইড
ঘ নাইট্রোজেন ডাই- অক্সাইড
সঠিক উত্তর: ক (কার্বন ডাই- অক্সাইড)
4
কোনটি খর পানিতে উত্তম ফেনা দেয় ?
ক টয়লেট সাবান
খ ডিটারজেন্ট
গ লন্ড্রিসাবান
ঘ তরল সাবান
সঠিক উত্তর: খ (ডিটারজেন্ট)
5
প্রকৃতি কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
ক সাগর
খ হ্রদ
গ নদী
ঘ বৃষ্টি
সঠিক উত্তর: ঘ (বৃষ্টি)
6
কাচ তৈরির প্রধান কাচামাল হলো-
ক জিপশাম
খ বালি
গ সাজি মাটি
ঘ চুনাপাথর
সঠিক উত্তর: খ (বালি)
7
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
ক টিএসপি
খ সবুজ সার
গ পটাশ
ঘ ইউরিয়া
সঠিক উত্তর: ঘ (ইউরিয়া)
8
শুষ্ক বরফ বলা হয়--
ক হিমায়িত অক্সিজেন কে
খ হিমায়িত কার্বন মনো অক্সাইড কে
গ ক্যালসিয়াম অক্সাইড কে
ঘ হিমায়িত CO2 কে
সঠিক উত্তর: ঘ (হিমায়িত CO2 কে)
9
রেকটিফাইড স্পিরিট কী?
ক ৩০-৪০% মিথান্যাল
খ ৯৫% ইথাইল অ্যালকোহল+৫% পানি
গ ৪-১০% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে
ঘ ৩ ভাগ নাইট্রিক এসিড ও ১ ভাগ হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ
সঠিক উত্তর: খ (৯৫% ইথাইল অ্যালকোহল+৫% পানি)
ব্যাখ্যা:
রেকটিফাইড স্পিরিট হলো ৯৫.৬% ইথাইল অ্যালকোহল ও ৪.৪% পানির সমস্ফুটন মিশ্রণ। এর স্ফুনাংক ৭৮.১০ সে. । রেকটিফাইড স্পিরিট ডাক্তারি কাজে ও দ্রাবকরুপে ব্যবহৃত হয়। এ স্পিরিট থেকে বিশুদ্ধ অ্যালকোহল প্রস্তুত করা হয়।
10
লেখার চক কী দিয়ে তৈরি?
ক ক্যালসিয়াম সালফেট
খ ক্যালসিয়াম কার্বনেট
গ ক্যালসিয়াম নাইট্রেট
ঘ ক্যালসিয়াম থায়ো সালফেট
সঠিক উত্তর: ক (ক্যালসিয়াম সালফেট)
ব্যাখ্যা:
চকের বেশ কিছু প্রকারভেদ রয়েছে। যেমন প্রাকৃতিক চক ও কৃত্রিম চক। প্রাকৃতিক চক তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট (CaCo3) থেকে। পানির নীচে বছরের পর বছর জমে থাকার ফলে এই ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক গঠন পরিবর্তন হয়ে কালক্রমে চকে রূপান্তরিত হয়। প্রায় একই প্রক্রিয়ায় তৈরি হয় লাইমস্টোন এবং মার্বেল। তবে বর্তমানে কৃত্রিম চক তৈরি হয় জিপসাম (ক্যালসিয়াম সালফেট CaSO4)থেকে।
11
কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো -----
ক জিপসাম
খ সাজি মাটি
গ চুনাপাথর
ঘ বালি
সঠিক উত্তর: ঘ (বালি)
ব্যাখ্যা:
কাঁচের প্রধান উপাদান হচ্ছে বালি বা সিলিকা। আজকের দিনে আমাদের যে কাঁচ তৈরি পদ্ধতি রয়েছে, তাতে যে মূল তিনটি উপাদান প্রয়োজন হয় সেগুলি হল কোয়ার্টজ(সিলিকা), সোডা, এবং চুন। যখন এগুলির মিশ্রণকে ১২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হয়, তখন এগুলি গলতে শুরু করে এবং তৎক্ষণাৎ যদি ঠাণ্ডা করা যায় তাহলে কাঁচের জন্ম হয়। ঢাকার আশে পাশে ২ - ৩ টি (ফ্লোট/শীট) গ্লাস কোম্পানি আছে। এর মধ্যে গাজীপুরের শ্রীপুরে ১০০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত 'নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড (NGIL)' বাংলাদেশের এখন পর্যন্ত সর্ববৃহৎ ফ্লোট এন্ড শীট গ্লাস কোম্পানি। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি এই কোম্পানি বিদেশেও উন্নতমানের ফ্লোট, শীট ও কালার গ্লাস বিদেশে রপ্তানি করছে।
12
' ড্রাই আইস' (dry ice) হলো ------
ক কঠিন অবস্থায় কার্বন-ডাই-অক্সাইড
খ শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ
গ হাইড্রোজেন পারঅক্সাইডের কঠিন অবস্থা
ঘ কঠিন অবস্থায় সালফার ডাইঅক্সাইড
সঠিক উত্তর: ক (কঠিন অবস্থায় কার্বন-ডাই-অক্সাইড)
ব্যাখ্যা:
কার্বন - ডাই অক্সাইড গ্যাস 0°C উষ্ণতায় এবং সাধারণ চাপের 40 গুণ চাপে তরলে পরিণত হয়। কার্বন - ডাই - অক্সাইডকে চাপ প্রয়োগে বাষ্পীভূত করলে বাষ্পীভবনের প্রয়োজনীয় সুপ্ততাপ ঐ তরল কার্বন - ডাই - অক্সাইড আর ও ঠাণ্ডা হয়ে ( - 78.4°C) কার্বন - ডাই - অক্সাইড উৎপন্ন করে। একেই ড্রাই আইস (Dry Ice) বলা হয়।
13
নিচের কোনটি DNA--এর নাইট্রোজেন বেস?
ক ইউরাসিল
খ পিরিডক্সিন
গ অ্যাসপারাজিন
ঘ গোয়ানিন
সঠিক উত্তর: ঘ (গোয়ানিন)
ব্যাখ্যা:
DNA অণুতে চার প্রকারের নিউক্লিওটাইড দেখা যায়। নাইট্রোজেনযুক্ত ক্ষারের বিভিন্নতার জন্যই বিভিন্ন প্রকারের নিউক্লিওটাইড গঠিত হয়। কারণ সকল প্রকার নিউক্লিওটাইডে একই প্রকারের শর্করা ও ফসফট অণু উপস্থিত থাকে। DNA - তে উপস্থিত নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলো হলো - 'অ্যাডিনিন', 'গুয়ানিন', 'সাইটোসিন' ও 'থায়াসিন' ।
14
নবায়নযোগ্য জ্বালানী কোনটি?
ক পরমাণু শক্তি
খ পেট্রোল
গ প্রাকৃতিক গ্যাস
ঘ কয়লা
সঠিক উত্তর: ক (পরমাণু শক্তি)
ব্যাখ্যা:
যেসব জ্বালানি নানা প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায়, সেগুলোর মজুদ ভবিষ্যতে কখনো শেষ হবে না অর্থাৎ বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য জ্বালানি বলে। সৌরশক্তি ,বৃষ্টি ,বাতাস , নদী বা সমুদ্রের পানি, পরমাণু শক্তি প্রভৃতি হলো নবায়নযোগ্য জ্বালানির উৎস ।
15
বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?
ক ৭৫.৮%
খ ৭৯.২%
গ প্রায় ৮০%
ঘ ৭৮.১%
সঠিক উত্তর: ঘ (৭৮.১%)
ব্যাখ্যা:
বায়ুমণ্ডলে ৭৮.১% নাইট্রোজেন, ২০.৯% অক্সিজেন, ০.৯৪% আর্গন, ০.০৩% কার্বন ডাই - অক্সাইড , ০.০০১৮২ % নিয়ন, ০.০০০৫৩% হিলিয়াম , ০.০০০১২% ক্রিপটন, ০.০০০৯% জেনন, ০.০০০৫% হাইড্রোজেন , ০.০০০০২% মিথেন িএবং ০.০০০০০৫% নাইট্রাস অক্সাইড।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)