প্রতিরক্ষা মন্ত্রণালয় || সহকারী পরিচালক 2023

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - প্রতিরক্ষা মন্ত্রণালয় || সহকারী পরিচালক 2023 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 99 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 7
1
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোনটি বসে?
ক কোলন
খ সেমি কোলন
গ হাইফেন
ঘ দাড়ি
সঠিক উত্তর: খ (সেমি কোলন)
ব্যাখ্যা:
কমার বিরতি কাল ১ বলতে যে সময় লাগে ওই সময় সেমিকোলন এর বিরতিকাল ১ বলার দ্বিগুন সময় কোলনের বিরতিকাল ১ সেকেন্ড হাইফেন এর বিরতি কাল নেই অর্থাৎ থামার প্রয়োজন নেই তাই কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন ব্যবহার হয়
2
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্য নাট্যের মূল বিষয় কী?
ক মুক্তিযুদ্ধ
খ বিশ্বযুদ্ধ
গ ভাষা আন্দোলন
ঘ গৃহযুদ্ধ
সঠিক উত্তর: ক (মুক্তিযুদ্ধ)
ব্যাখ্যা:
'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকের প্রেক্ষাপট 'মুক্তিযুদ্ধ'। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এটি তার মুক্তিযুদ্ধকে অবলম্বন করে লেখা সবচেয়ে সার্থক মঞ্চ সফল নাটক। লেখক এইটি কাব্যনাট্য আঙ্গিকে লিখেছেন। উত্তর বাংলার আঞ্চলিক শব্দের ব্যবহার রয়েছে এ নাটকে। গতিশীল ভাষার ব্যবহারের মধ্য দিয়ে যুদ্ধকালীন বাস্তবতার কুশলী প্রয়োগ ঘটেছে এ নাটকে। যুদ্ধশেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশ এর সময়কার ঘটনা এখানে সংলাপ ব্যবহারের কুশলতায় উদ্ভাসিত হয়ে উঠেছে। এ কাব্যনাট্যে বাঙালির দেশপ্রেম, দেশের শত্রুর প্রতি প্রবল ঘৃণা এবং আক্রোশের সাথে বাঙ্গালির সাংস্কৃতিক জীবনের চিত্র রূপায়িত হয়েছে।
3
'নেমেসিস' কোন জাতীয় রচনা?
ক কাব্য
খ উপন্যাস
গ গীতি কবিতা
ঘ নাটক
সঠিক উত্তর: ঘ (নাটক)
ব্যাখ্যা:
দ্বি‌তীয় বিশ্ব‌যুদ্ধকালীন সময়ে বাংলা (১৩৪৯-৫০ সাল) সংঘটিত মন্ব‌ন্তরের প্রেক্ষাপটে রচিত নুরুল মোমেনের একটি বিখ্যাত নাটক "নেমেসিস" । ১৯৪৪ সালে নাটকটি "শনিবারের চিঠি" পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৮ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ।
4
যে নারীর স্বামী ও পুত্র নেই- এক কথায় কি হবে?
ক অনূঢ়া
খ নবোঢ়া
গ অবীরা
ঘ কুমারী
সঠিক উত্তর: গ (অবীরা)
ব্যাখ্যা:
অনূঢ়া - যে নারীর বিয়ে হয়নিকুমারী - অবিবাহিতানবোঢ়া -নতুন বিবাহ হয়েছে এমনঅবীরা - যে নারীর স্বামী ও পুত্র নেই
5
কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
ক গৃহস্থ
খ শতাব্দি
গ প্রগতি
ঘ ছা-পোষা
সঠিক উত্তর: গ (প্রগতি)
ব্যাখ্যা:
গৃহস্থ - গৃহে থাকে যে (উপপদ তৎপুরুষ) ছা-পোষা - ছা পুষেছে যে (উপপদ তৎপুরুষ) শতাব্দি - শত অব্দের সমাহার (দ্বিগু সমাস) প্রগতি - প্র যে গতি (প্রাদি সমাস)
6
'সরব' শব্দের “স” উপসর্গ কি অর্থ প্রকাশ করে?
ক ক্ষুদ্ৰ
খ বিশাল
গ অভাব
ঘ সঙ্গে
সঠিক উত্তর: ঘ (সঙ্গে)
ব্যাখ্যা:
'স' একটি বাংলা উপসর্গ। যা সঙ্গে অর্থে ব্যবহৃত হয়। যেমন - সলাজ (লাজের সঙ্গে), সরব, সঠিক, সজোর, সপাট।
8
কোনটি যোগরুঢ় শব্দ নয়?
ক মহাযাত্রা
খ রাজপুত
গ ধানক্ষেত
ঘ পঙ্কজ
সঠিক উত্তর: গ (ধানক্ষেত)
ব্যাখ্যা:
যোগরুঢ় শব্দ বলতে সমস্যমান পদের অর্থের অনুগামী না হয়ে অন্য অর্থ বুঝায়। যেমন‍: পঙ্কে জন্মে যা- পঙ্কজ। এখানে পঙ্কে অনেক কিছুই জন্মে। অথচ পঙ্কজ বলতে পদ্মফুল কে বুঝায়। এখানে ধানক্ষেত শব্দটি বাদে অন্য শব্দগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে।
9
'রাজা যায় রাজা আসে' কাব্যগ্রন্থের রচিয়তা কে?
ক আবুল হুসেন
খ আবুল হাসান
গ শামসুর রাহমান
ঘ নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর: খ (আবুল হাসান)
ব্যাখ্যা:
”রাজা যায় রাজা আসে”- কাব্যগ্রন্থের রচয়িতা কবি ও সাংবাদিক আবুল হাসান। তাঁর আসল নাম আবুল হোসেন মিয়া । মাত্র এক দশক কাব্য - সাধনা করে আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনা - কাব্যগ্রন্থ : ওরা কয়েকজন।
10
'সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে বাক্যটি--
ক মিশ্র
খ জটিল
গ সরল
ঘ যৌগিক
সঠিক উত্তর: গ (সরল)
11
নদীর সমার্থক শব্দ কোনটি?
ক সরিৎ
খ উদক
গ অম্বু
ঘ বারিধি
সঠিক উত্তর: ক (সরিৎ)
ব্যাখ্যা:
সরিৎ - নদীবারিধি - সমুদ্রউদক - পানিঅম্বু - পানি
12
শুদ্ধ বানান কোনটি?
ক সমিচীন
খ সমীচিন
গ সমিচিন
ঘ সমীচীন
সঠিক উত্তর: ঘ (সমীচীন)
13
জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
ক গঙ্গা
খ হাঁসুলী বাঁকের উপকথা
গ গৃহদাহ
ঘ পুতুল নাচের ইতিকথা
সঠিক উত্তর: ক (গঙ্গা)
ব্যাখ্যা:
গঙ্গা -এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় দক্ষিণবঙ্গ, বিশেষত অবিভক্ত ২৪ পরগনা জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের (মাছমারা) জীবনসংগ্রামের কাহিনি। লেখকঃ সমরেশ বসু।পুতুল নাচের ইতিকথা - সমাজতাত্ত্বিক উপন্যাস।হাঁসুলী বাঁকের উপকথা - উপন্যাসটি গ্রামীণ বাংলার জীবন, জমিদারী ব্যবস্থার বাস্তবতা (যা বাংলার সামাজিক বৈষম্যের বেশিরভাগ ক্ষেত্রে দায়ী ছিল) ও পাশাপাশি সময়ের সাথে সামাজিক ধারণার পরিবর্তনগুলিকে অন্বেষণ করে।গৃহদাহ - এ উপন্যাস আবহমান বাংলার প্রণয় সঙ্কটে ভুগতে থাকা তিনজন নর-নারীর ত্রিভুজ প্রেমের আখ্যান।
14
সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক রূপতত্ত্ব
খ পদক্রম
গ বাক্য প্রকরণ
ঘ ধ্বনিতত্ত্ব
সঠিক উত্তর: ঘ (ধ্বনিতত্ত্ব)
ব্যাখ্যা:
’সন্ধি’ ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বঃ ধ্বনি,বর্ণ,ধ্বনির উচ্চারণপ্রণালী,উচ্চারণের স্থান,ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস,ধ্বনিসংযোগ বা সন্ধি,ধ্বনির পরিবর্তন ও লোপ,ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।
15
নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়?
ক ঘরে-বাইরে
খ চাঁদের অমাবস্যা
গ চিলেকোঠার সেপাই
ঘ পথের দাবী
সঠিক উত্তর: খ (চাঁদের অমাবস্যা)
ব্যাখ্যা:
'চাঁদের অমাবস্যা' উপন্যাসের কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি যুবতী নারীর মৃত্যু এবং জ্যোৎস্না-প্লাবিত রাতে, বাঁশঝাড়ের ভেতরে তার মৃতদেহ আবিষ্কার।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)