বাংলাদেশ নির্বাচন কমিশন ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক 2023

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - বাংলাদেশ নির্বাচন কমিশন ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক 2023 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 68 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5
1
Null and void এর বাংলা পরিভাষা কোনটি?
ক পালাবদল
খ মামুলি
গ নিরপেক্ষ
ঘ বাতিল
সঠিক উত্তর: ঘ (বাতিল)
ব্যাখ্যা:
'Null and Void' এর পরিভাষা হলো : বাতিল। অন্য Option গুলোর মধ্যে পালাবদল - এর ইংরেজি পরিভাষা হচ্ছে by turns; মামুলি - trifling এবং নিরপেক্ষ neutral ।
2
শুদ্ধ বাক্য কোনটি?
ক দৈন্যতা প্রশসংনীয় নয়
খ দীনতা প্রশংসনীয় নয়
গ দীনতা নিন্দনীয়
ঘ দৈন্যতা অপ্রশংসনীয়
সঠিক উত্তর: খ (দীনতা প্রশংসনীয় নয়)
3
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক জেঠী
খ পাদানী
গ কুলটা
ঘ রজকী
সঠিক উত্তর: গ (কুলটা)
ব্যাখ্যা:
নিত্যস্ত্রীবাচকশব্দ সতীন, কুলটা(নষ্টা), পেত্নী, সৎমা, অরক্ষণীয়া(অবিবাহিতা), ডাইনী, সধবা, কলঙ্কিনী, শাঁকচুন্নি, বিধবা, হতভাগিনী, নর্তকী, এয়ো, অসূর্যস্পর্শ্যা, পরী, অপ্সরা(স্বর্গীয় রমনী), বাইজি, সপত্নী, অন্তঃসত্ত্বা, অর্ধাঙ্গী, গর্ভিনী, গর্ভবতী, ধনি(সুন্দরী), বিমাতা, পোয়াতি, সজনী, ললনা, অঙ্গনা, রূপসী, বাইজি, শাঁখিনী ইত্যাদি
4
'পরভৃত' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক পিক
খ ধেনু
গ অম্বু
ঘ বিভব
সঠিক উত্তর: ক (পিক)
ব্যাখ্যা:
পরভৃত এর সমার্থক শব্দ হলো - কোকিল, পিক, কাকপুষ্ট, অন্যপুষ্ঠ, কলকন্ঠ ইত্যাদি।
5
খাঁটি বাংলা উপসর্গ কয়টি ?
ক ২২টি
খ ২১টি
গ ২৩টি
ঘ ২০টি
সঠিক উত্তর: খ (২১টি)
ব্যাখ্যা:
খাঁটি বাংলাউপসর্গ একুশটি(২৭বিসিএস)অআড়উনা (উনা)সুভরঅঘাআনকদবিরামঅজআবকুনিসঅনাইতিপাতিআসাহা
6
শব্দের আভিধানিক অর্থকে কী বলে?
ক বাচ্যার্থ
খ সরলার্থ
গ লক্ষ্যার্থ
ঘ গৌণার্থ
সঠিক উত্তর: ক (বাচ্যার্থ)
ব্যাখ্যা:
শব্দের ব্যবহার দু’ প্রকার। ক. বাচ্যার্থ, খ. লক্ষ্যার্থ। বাচ্যার্থ শব্দের আভিধানিক অর্থকেবাচ্যার্থবলে। লক্ষ্যার্থ যে সকল শব্দ আভিধানিক অর্থে ব্যবহৃত নাহয়ে, অন্যার্থে ব্যবহৃত হয়, তাকেলক্ষ্যার্থবলে। শব্দের ভিন্ন অর্থ লক্ষ্যার্থ। গৌণার্থ অর্থতত্ত্বের আলোচ্য বিষয়গৌণার্থ।
7
'কচুবনের কালাচাঁদ' বাগাধারাটির অর্থ কী?
ক অপদার্থ
খ নিষ্ক্রিয় দর্শক
গ ধূর্ত
ঘ মূর্খ
সঠিক উত্তর: ক (অপদার্থ)
ব্যাখ্যা:
কচুবনের কালাচাঁদ’ বাগধারার অর্থ - অপদার্থ। 'কচুবনের কালাচাঁদ ' - অর্থ অপদার্থ। একটি বাক্যে প্রয়োগ করে দেখানোর চেষ্টা করছি। রামু একটা কচুবনের কালাচাঁদ ; খাবে আর ফুর্তি করবে, কাজের কোনো চেষ্টাই করে না। এখানে ফুর্তি কথায় ব্যবহার করা করা হয়েছে। শুদ্ধ বানান হবে স্ফূর্তি।
8
কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস?
ক চিরসুখী
খ গায়ে হলুদ
গ দশানন
ঘ কানাকানি
সঠিক উত্তর: ঘ (কানাকানি)
ব্যাখ্যা:
ব্যতিহার বহুব্রীহি ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি, কানে কানে যে কথা= কানাকানি।
9
সৈয়দ শামসুল হক রচিত নাটক কোনটি?
ক কালবেলা
খ গণনায়ক
গ ঢাকা
ঘ ক্রীতদাস
সঠিক উত্তর: খ (গণনায়ক)
ব্যাখ্যা:
রচয়িতাসাহিত্যকর্মধরণজীদাবেলা অবেলা কালবেলাকাগ্রশওক্রীতদাসের হাসি(৩৬,২৮বিসিএস)উপশাহগণনায়কনাটকসেলিনাএকাত্তরের ঢাকাপ্রবন্ধ, মুক্তি
10
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
ক ভানুসিংহ
খ বনফুল
গ সনাতন পাঠক
ঘ সুনন্দ
সঠিক উত্তর: খ (বনফুল)
ব্যাখ্যা:
বলাইচাঁদ মুখোপাধ্যায় কৈশোর থেকেই লেখালেখি শুরু করেন। শিক্ষকদের কাছ থেকে নিজের নাম লুকোতে তিনি বনফুল ছদ্মনামের আশ্রয় নেন।
11
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক সাম্যবাদী
খ ফণিমনসা
গ চিত্তনামা
ঘ অগ্নিবীণা
সঠিক উত্তর: ঘ (অগ্নিবীণা)
ব্যাখ্যা:
'বিদ্রোহী' কবিতাটি কবি নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়।
12
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর'- এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
ক ছড়ার শব্দ
খ শব্দের নিরুক্তি
গ পদের নিরুক্তি
ঘ ধ্বন্যাত্মক শব্দ
সঠিক উত্তর: ঘ (ধ্বন্যাত্মক শব্দ)
ব্যাখ্যা:
যেসব শব্দ অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিথ হয় তাকে অনুকার বা ধ্বন্যাত্মক শব্দ বলে। যেমন: কুহু কুহু (কোকিলের রব ), টাপুর টুপুর (বৃষ্টির পতনের শব্দ) ,হু হু (বাতাস প্রবাহের শব্দ)।
13
'লোকটি ধনী কিন্তু কৃপণ'- এটি কোন ধরনের বাক্য?
ক জটিল
খ যৌগিক
গ মিশ্র
ঘ সরল
সঠিক উত্তর: খ (যৌগিক)
ব্যাখ্যা:
লোকটি ধনী কিন্তু কৃপণ - - যৌগিক বাক্য। যৌগিক বাক্যের কিন্তু, এবং, আর, তবে, ফলে তাই - ইত্যাদি সংযোগ শব্দ ব্যবহার করা হয়।
14
নিচের কোনটি তালব্য বর্ণ?
ক ত
খ চ
গ ট
ঘ প
সঠিক উত্তর: খ (চ)
ব্যাখ্যা:
তালব্য বর্ণ - ই, ঈ, চ, ছ, জ, ঝ, ঐ, ষ, শ সূত্র - অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই।
15
'রেস্তোরাঁ' কোন ভাষার শব্দ?
ক ফরাসি
খ পর্তুগিজ
গ ওলন্দাজ
ঘ বার্মিজ
সঠিক উত্তর: ক (ফরাসি)
ব্যাখ্যা:
রেস্তোরাঁ ও রেস্তোরেঁচিউর - উভয় শব্দই ফরাসী রেস্তোরাঁর শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে পুণঃস্থাপন করা বা পুণঃসংরক্ষণ করা।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)