বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ।। সহকারী পরিচালক (অর্থ) 2023

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী পরিচালক (অর্থ) 2023 নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান ও নির্ভুল উত্তর। বিগত পরীক্ষার আসল প্রশ্নপত্র অনুশীলন করে সরকারি চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতি নিন।

মোট 63 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 7
1
আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র (The Proclamation of Independence) কবে জারি করা হয়?
ক ১০ এপ্রিল ১৯৭১
খ ৭ মার্চ ১৯৭১
গ ২৫ মার্চ ১৯৭১
ঘ ১৭ এপ্রিল ১৯৭১
সঠিক উত্তর: ক (১০ এপ্রিল ১৯৭১)
ব্যাখ্যা:
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র বলতে প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার কর্তৃক ১০ এপ্রিল ১৯৭১ তারিখে প্রণীত একটি ঘোষণাপত্র বোঝায় যাতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট ব্যাখ্যা করা হয়েছে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তারিখে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণাপত্র প্রচার করা হয়।
2
মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?
ক সৈয়দ নজরুল ইসলাম
খ তাজউদ্দীন আহমদ
গ এম. মনসুর আলী
ঘ এ. এইচ. এম. কামরুজ্জামান
সঠিক উত্তর: খ (তাজউদ্দীন আহমদ)
ব্যাখ্যা:
১০ এপ্রিল ১৯৭১ গঠিত মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ । এম.মনসুর আলী ছিলেন অর্থ,বাণিজ্য, শিল্প ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী।
3
বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
ক ৭ মার্চ ১৯৭৪
খ ২৭ মার্চ ১৯৭৩
গ ৭ মার্চ ১৯৭৩
ঘ ১৭ মার্চ ১৯৭৩
সঠিক উত্তর: গ (৭ মার্চ ১৯৭৩)
ব্যাখ্যা:
প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩, বাংলাদেশে ৭ই মার্চ ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসনে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে।
4
বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন পায় কোনটি?
ক জামদানি
খ পাট
গ ফজলি আম
ঘ ইলিশ মাছ
সঠিক উত্তর: ক (জামদানি)
ব্যাখ্যা:
কোনো একটা দেশের মাটি, পানি, আবহাওয়া ও মানুষের সৃজনশীলতা মিলে কোনো পণ্য তৈরি হলে তাকে বলা হয় সেই দেশের ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন বা জিআই) পণ্য। শুধু বাংলাদেশেই উৎপাদিত হয় এমন ১১টি পণ্য আন্তর্জাতিক মেধাস্বত্ব কর্তৃপক্ষ থেকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
5
সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক?
ক ৯০ দিন
খ ৪৫ দিন
গ ৮০ দিন
ঘ ৬০ দিন
সঠিক উত্তর: ঘ (৬০ দিন)
6
বাংলার কোন সুলতান ‘খলিফাতুল্লাহ' উপাধি গ্রহণ করেন?
ক সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহ
খ গিয়াসউদ্দিন আজম শাহ
গ জালাল উদ্দীন মুহম্মদ শাহ
ঘ আলাউদ্দিন হুসেন শাহ
সঠিক উত্তর: গ (জালাল উদ্দীন মুহম্মদ শাহ)
7
বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
ক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
খ সিদ্দিরগঞ্জ
গ গোয়ালপাড়া
ঘ আশুগঞ্জ
সঠিক উত্তর: ক (পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র)
8
বাংলাদেশের পাহাড় শ্রেণির ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ কোনটি?
ক টারশিয়ারী যুগের
খ প্লাইসটোসিন যুগের
গ নিউ টারশিয়ারি যুগের
ঘ মায়োসিন যুগের
সঠিক উত্তর: ক (টারশিয়ারী যুগের)
9
তত্ত্ববোধিনী' পত্রিকা প্রথম প্রকাশিত হয়-
ক ১৮৪১ সালে
খ ১৮৫০ সালে
গ ১৮৪৩ সালে
ঘ ১৮৪২ সালে
সঠিক উত্তর: গ (১৮৪৩ সালে)
ব্যাখ্যা:
তত্ত্ববোধিনী পত্রিকা ছিল ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র। ব্রাহ্মধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে ১৮৪৩ সালের ১৬ আগস্ট অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ।
10
ভারতের শিলং মালভূমির গারো পাহাড় হতে কোন নদীর উৎপত্তি হয়েছে?
ক কুশিয়ারা নদী
খ সুরমা নদী
গ মনু নদী
ঘ কংস নদী
সঠিক উত্তর: ঘ (কংস নদী)
ব্যাখ্যা:
কংস নদী বা কংশ নদী বা কংসবতী নদী বা কংসাই নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২২৮ কিলোমিটার, গড় প্রস্থ ৯৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। উৎস:গারো পাহাড় মেঘালয় ভারত মোহনা:বাউলাই নদী
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)