"বাংলা সাহিত্য" এর সার্চ ফলাফল

মোট 1,405 টি প্রশ্ন পাওয়া গেছে | পৃষ্ঠা 2 / 141
সকল বিষয়
11
ের প্রথম পত্রকাব্য -
ক বীরাঙ্গনা কাব্য
খ ব্রজাঙ্গনা কাব্য
গ ছিন্নপত্র
ঘ ভানুসিংহের পদাবলী
সঠিক উত্তর: ক (বীরাঙ্গনা কাব্য)
12
মীর মশাররফ হোসেনের নাটক কোনটি ?
ক নটির পূজা
খ বেহুলা গীতাভিনয়
গ নবীন তপস্বিনী
ঘ কৃষ্ণকুমারী
সঠিক উত্তর: খ (বেহুলা গীতাভিনয়)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
''বেহুলা গীতাভিনয়' বাংলা সাহিত্য প্রথম মুসলমান নাট্যকার মীর মশাররফ হোসেন রচিত নাটক। নটির পূজা--রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক, নবীন তপস্বিনী--দীনবন্ধু মিত্র, কৃষ্ণকুমারী--মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক।
13
ের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী ?
ক মোতাহের হোসেন
খ ইসমাইল হোসেন সিরাজী
গ মীর মশাররফ হোসেন
ঘ ফররুখ আহমদ
সঠিক উত্তর: গ (মীর মশাররফ হোসেন)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ১৯১২) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি তৎকালীন বৃটিশ ভারতে (বর্তমান বাংলাদেশ) কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। - কারবালার বিষাদময় ঘটনা নিয়ে লেখা উপন্যাস "বিষাদসিন্ধু" তাঁর শ্রেষ্ঠ রচনা। তাঁর সৃষ্টিকর্ম বাংলার মুসলমান সমাজে আধুনিক সাহিত্য ধারার সূচনা করে। - তার প্রথম উপন্যাস - রত্নবতী। এটি ১৮৬৯ সালে প্রকাশিত হয়। - তাঁর রচিত অন্যান্য উপন্যাস- রত্নবতী, বিষাদ সইন্ধু, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানী ইত্যাদি।
14
'ছিন্নপত্র' রচনাটি কোন শ্রেণীর?
ক কাব্য
খ উপন্যাস
গ পত্রসাহিত্য
ঘ আত্মকথন
সঠিক উত্তর: গ (পত্রসাহিত্য)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
ছিন্নপত্র একটি পত্রসাহিত্য। রচয়িতা- রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকাশনাকাল-১৯১২। পত্রসংখ্যা- ১৫৩ টি। প্রথম ৮ টি পত্র শ্রীশচন্দ্র মজুমদারকে এবং ১৪৫ টি পত্র ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা। সোর্সঃ শীকর বাংলা সাহিত্য; পৃষ্ঠা নংঃ ২৮৮ (সংস্করণ-২০২০)
15
'বিলাসবতী' মাইকেল মধুসূদন দত্ত রচিত কোন নাটকের উল্লেখযোগ্য চরিত্র?
ক পদ্মাবতী
খ কৃষ্ণকুমারী
গ শর্মিষ্ঠা
ঘ মায়াকানন
সঠিক উত্তর: খ (কৃষ্ণকুমারী)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
কৃষ্ণকুমারী (১৮৬১) মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি এবং প্রথম ঐতিহাসিক নাটক। নাটকটির কাহিনী উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভীমসিংহ, জগৎসিংহ, মানসিংহ, ধনদাস প্রমূখ। এটি রাজপুতের উপাখ্যান অবলম্বনে রচিত নাটক।
16
চর্যাপদে ভারতের কোন অঞ্চলের মানুষের জীবনচিত্র প্রাধান্য পেয়েছে?
ক পূর্ব-ভারত
খ পশ্চিম-ভারত
গ উত্তর-ভারত
ঘ দক্ষিণ-ভারত
সঠিক উত্তর: ক (পূর্ব-ভারত)
17
'মেঘদূত' কার রচিত গ্রন্থ?
ক সেলিনা হোসেন
খ সেলিম আল দীন
গ হরপ্রসাদ শাস্ত্রী
ঘ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: গ (হরপ্রসাদ শাস্ত্রী)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
হরপ্রসাদ শাস্ত্রী রচিত উপন্যাস - কাঞ্চনমালা, বেণের মেয়ে ইত্যাদি। তার অন্যান্য গ্রন্থ - বাল্মীকির জয়, বাঙ্গালা ব্যাকরণ, প্রাচীন বাংলার গৌরব, সচিত্র রামায়ন ইত্যাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে (তৃতীয় বার) নেপালে গিয়ে রাজদরবারের 'নেপাল রয়্যাল লাইব্রেরি' থেকে চর্যাপদ আবিষ্কার করেন। এ সময় তিনি চর্যাপদের সাথে 'সরহপাদের দোহা', 'কাহ্নপাদের দোহা' ও ‘ডাকার্ণব' নামে আরাে তিনটি পুঁথি আবিষ্কার করেন। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদে পদ পাওয়া গিয়েছিল সাড়ে ৪৬টি। এর মধ্যে ২৩ নং পদের শেষাংশ এবং ২৪, ২৫ ও ৪৮ নং পদ পাওয়া যায়নি।
18
টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কি ?
ক আশ্চর্যচর্যাচয়
খ চর্যাচর্যবিনিশ্চয়
গ চর্যাশ্চর্য বিনিশ্চয়
ঘ চর্যাগীতিকোষ
সঠিক উত্তর: ক (আশ্চর্যচর্যাচয়)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
১৯০৭ সালে নেপালে প্রাপ্ত পুথিঁতে নাম ছিল ‘চর্যাচর্য বিনিশ্চয়’ । টীকাকার মনিদত্তের মতানুসারে এর নাম ‘আশ্চর্য চর্যাচয়’। ড: প্রবোধচন্দ্র বাগচী এই দুই নাম মিলিয়ে ‘চর্যাশ্চর্য বিনিশ্চয়’ করার পরিকল্পনা করেছিলেন। আধুনিক পণ্ডিতদের মতে এর নাম ‘চর্যাগীতিকোষ’। আর ১৯১৬ সালে প্রকাশিত চর্যার নাম ‘হাজার বছেরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা’। চর্যাপদের অন্যান্য নামঃ ১. আশ্চর্যচর্যচয় ২. চর্যাচর্যাবিনিশ্চয় ৩. চর্যাশ্চর্যবিনিশ্চয় ৪. চর্যাগীতিকোষ ৫. চর্যাগীতি
19
মর্মোপদেশ গ্রন্থটি কার রচিত?
ক রত্নাকর
খ কমলশীল
গ শান্তিবর্মা
ঘ ইন্দ্রপাল
সঠিক উত্তর: খ (কমলশীল)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
মর্মোপদেশ গ্রন্থটি বৌদ্ধ পন্ডিত কমলশীল কর্তৃক রচিত । - তাঁর রচিত অপর গ্রন্থ "ডকিনী-বজ্র-গুহ্য-গীতি'। - এই গ্রন্থ দুটি লিখতে শবরপা ,কমলশীলকে সাহায্য করেছিলেন। - শবরপা পচর্যাপদের কবিদের মধ্যে অন্যতম যার পদ সংখ্যা দুইটি- ২৮ এবং ৫০ নং পদ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)