"শতকরা" এর সার্চ ফলাফল
মোট 1,526 টি প্রশ্ন পাওয়া গেছে | পৃষ্ঠা 1 / 153১২ কমলার ক্রয় মূল্য ৮ টি কমলার বিক্রয় মূল্যের সমান। শতকরা লাভ কতো
ক
৪৫%
খ
৫০%
গ
৩০%
ঘ
উপরের কোনটি নয়
সঠিক উত্তর:
খ (৫০%)
ব্যাখ্যা:
শতকরা ৫০% লাভ হবে
কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের ৪০% ইংরেজিতে ,৩০% বাংলায় ফেল করেছে।যদি ২০% উভয় বিষয়ে ফেল করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে?
ক
১০
খ
৫০
গ
৩০
ঘ
২৫
সঠিক উত্তর:
খ (৫০)
ব্যাখ্যা:
শুধু ইংরেজিতে ফেল করে =৪০-২০=২০ জন শুধু বাংলায় ফেল করে=৩০-২০=১০ জন এবং উভয় বিষয়ে ফেল করে=২০ জন মোট ফেল করে=২০+১০+২০=৫০ জন উভয় বিষয়ে পাশ করে=১০০-৫০=৫০ জন
মানবদেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ ?
ক
৩০-৪০%
খ
৪০-৫০%
গ
৫০-৬০%
ঘ
৬০-৭০%
সঠিক উত্তর:
ঘ (৬০-৭০%)
ব্যাখ্যা:
একজন প্রাপ্তবয়স্ক মানব দেহে ৬০% পানি থাকে, যা ওজন ও আয়তন উভয় দিক থেকেই শরীরের মোট উপাদানের অনেক বড় একটি অংশ। পানির পরিমাণ বয়সভেদে বিভিন্ন হয়, যা নবজাতকের ক্ষেত্রে ৭৫% এবং স্থূলকায় ব্যক্তির ক্ষেত্রে ৪৫% (এই সংখ্যাগুলো প্রয়োজন অনুসারে পরিসংখ্যানিক গড় হিসাব)।
সংকর ধাতু পিতলের শতকরা সংযুক্তি
ক
তামা ৯০%+টিন ১০%
খ
তামা ৯০%+ দস্তা ১০%
গ
তামা ৮০ %+টিন ২০ %
ঘ
তামা ৮০%+দস্তা ২০%
সঠিক উত্তর:
ঘ (তামা ৮০%+দস্তা ২০%)
ব্যাখ্যা:
দুই বা ততোধিক ধাতু পরস্পরের সাথে মিশে যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে সেই কঠিন ধাতব পদার্থকে সংকর ধাতু বলে। (1) পিতল [Brass] :- তামা [Cu] 60-80% এবং দস্তা [Zn] 40-20 % -এর মিশ্রিত ধাতু সংকর । ব্যবহার : বাসনপত্র, নল, টেলিস্কোপ, মূর্তি, ব্যারোমিটার, বিভিন্ন যন্ত্রের অংশ, জলের কল প্রভৃতি প্রস্তুতিতে পিতলের ব্যবহার হয় । (2) কাঁসা [Bell Metal]:- তামা [Cu] 80% এবং টিন [Sn] 20% -এর মিশ্রিত ধাতু সংকর । ব্যবহার : থালা, গ্লাস, মুদ্রা, বাটি, মূর্তি, ঘন্টা প্রভৃতি প্রস্তুতিতে কাঁসার ব্যবহার হয় । (3) ব্রোঞ্জ [Bronze]:- তামা [Cu] 75-90% এবং টিন [Sn] 25-10% -এর মিশ্রিত ধাতু সংকর । ব্যবহার : মূর্তি, থালা, যন্ত্রের বিভিন্ন অংশ, বাসনপত্র, মেডেল, মুদ্রা প্রভৃতি প্রস্তুতিতে ব্রোঞ্জের ব্যবহার হয় ।
একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ৪০% করে বাড়ানোর হলে এর ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে?
ক
৪০%
খ
৭০%
গ
৮০%
ঘ
৯৬%
সঠিক উত্তর:
ঘ (৯৬%)
ব্যাখ্যা:
ক্ষেত্রফল হ্রাস বৃদ্ধির সূত্র=A+B+(AB/100) ৪০+৪০+(৪০ × ৪০)/১০০=৯৬%
একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 98 বর্গ মিটার । বর্গাকার জমির পাশে একটি আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য বর্গাকার জমির কর্ণের 150 %। আবার আয়তাকার জমির প্রস্থ ও দৈর্ঘ্যর এক তৃতীয়াংশ। আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফলের শতকরা কত অংশ —
ক
২৫%
খ
৫০%
গ
১০০%
ঘ
১৫০%
সঠিক উত্তর:
ঘ (১৫০%)
ব্যাখ্যা:
বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য = √৯৮ = ৭√২ মিটার তাহলে, কর্ণ = ১৪ মিটার সুতরাং, আয়তাকার জমির দৈর্ঘ্য = (১৪ X ১.৫) = ২১ মিটার আয়তাকার জমির প্রস্থ = ৭ মিটার আয়তাকার জমির ক্ষেত্রফল = ১৪৭ বর্গমিটার ১৪৭ বর্গমিটার ৯৮ বর্গমিটারের ১৫০%
একটি বৃত্তের ক্ষেত্রফল ২১% বৃদ্ধি পেলে তার ব্যসার্ধ শতকরা কত বৃদ্ধি পায়?
ক
১০%
খ
১১%
গ
১২%
ঘ
২১%
সঠিক উত্তর:
ক (১০%)
ব্যাখ্যা:
মনে করি, বৃত্তের ব্যসার্ধ = ১০০ একক ∴ বৃত্তের ক্ষেত্রফল = π × (১০০)2 = ১০০০০π বর্গ একক ২১% বৃদ্ধিতে ক্ষেত্রফল = ১০০০০π × ১২১/১০০ = ১২১০০π = π(১১০)2 ∴ পরিবর্তিত ব্যাসার্ধ = ১১০ একক ∴ ব্যাসার্ধের শতকরা বৃদ্ধি = ১১০ - ১০০ = ১০%
একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা ৫০% বৃদ্ধি পেলে বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
ক
২৫%
খ
৫০%
গ
৫০%
ঘ
১২৫%
সঠিক উত্তর:
ঘ (১২৫%)
ব্যাখ্যা:
ধরি, প্রথমে ছোট বৃত্তটির ক্ষেত্রফল = ১০০ সুতরাং ছোট বৃত্তটির ক্ষেত্রফল = π (১০০)2 = ১০০০০π ৫০% বৃদ্ধির পর নতুন ব্যাসার্ধ = ১০০ + ৫০ = ১৫০ নতুন বৃত্তের ক্ষেত্রফল = π (১৫০)2 = ২২৫০০π সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে = ২২৫০০π-১০০০০π = ১২৫০০π বৃদ্ধির, শতকরা হার = (১২৫০০π x 100)/ 10000 π = ১২৫%
বাংলাদেশের শতকরা কতভাগ লোক বিদ্যুৎ সুবিধা লাভ করে ?
ক
৭০%
খ
৮০%
গ
৯০%
ঘ
৭৫%
সঠিক উত্তর:
খ (৮০%)
অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বের শতকরা কত ভাগ মানুষ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত?
ক
১০-৩০
খ
৩০-৫০
গ
৫০-৮০
ঘ
৮০-১০
সঠিক উত্তর:
গ (৫০-৮০)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)