"বিজ্ঞান" এর সার্চ ফলাফল

মোট 1,315 টি প্রশ্ন পাওয়া গেছে | পৃষ্ঠা 2 / 132
সকল বিষয়
11
দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত-
ক পটুয়াখালী
খ ঢাকা
গ সিলেট
ঘ রাজশাহী
সঠিক উত্তর: গ (সিলেট)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে শাবিপ্রবি বা সাস্ট) বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়। ... এটি দেশের সর্বপ্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
12
ইংরেজি বাংলা পরিভাষা রচনার ক্ষেত্রে স্মরণীয়-
ক রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
খ প্রমথ চৌধুরী
গ রাধানাথ শিকদার
ঘ সৈয়দ এয়াকুব আলী
সঠিক উত্তর: ক (রামেন্দ্রসুন্দর ত্রিবেদী)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
১৯০৫ সালের বঙ্গভঙ্গের তিনি ঘোর বিরোধী ছিলেন। বঙ্গভঙ্গের বিরোধিতায় সে বছর তাঁর আহবানে একদিন সমগ্র বাংলাদেশে অরন্ধন দিবস পালিত হয়। বঙ্গভঙ্গের বিরোধী প্রতিক্রিয়ায় এ সময় তিনি রচনা করেন বঙ্গলক্ষ্মীর ব্রতকথা (১৯০৬) গ্রন্থখানি। তাঁর রচনা মুক্তচিন্তার আলোকে দীপ্ত ও সাহিত্যরসে সমৃদ্ধ। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে: প্রকৃতি (১৮৯৬), জিজ্ঞাসা (১৯০৩), কর্মকথা (১৯১৩), চরিতকথা (১৯১৩), শব্দকথা (১৯১৭), বিচিত্র জগৎ (১৯২০), নানাকথা (১৯২৪) প্রভৃতি। প্রথমটি বিজ্ঞান বিষয়ক এবং দ্বিতীয়টি দর্শনবিষয়ক প্রবন্ধের সংকলন। শব্দকথায় বাংলা ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও পরিভাষা সংক্রান্ত আলোচনা রয়েছে।
13
তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা কে?
ক আবুল কাসেম।
খ প্রিন্সিপাল আবুল কাসেম।
গ শামসুল আলম
ঘ মতিন হক
সঠিক উত্তর: খ (প্রিন্সিপাল আবুল কাসেম।)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবুল কাসেম। ভারত বিভাগের পরপরই ১৯৪৭ সালের পহেলা সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেম ঢাকায় তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেন। প্রথমদিকে সংগঠনটি বেশ সক্রিয় ছিল,বাংলা ভাষা আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সংগঠনের সদস্যগণ পূর্ব পাকিস্তান নবজাগরণ সমাজের ধ্যানধারণা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। দেশবিভাগের পর সংগঠনটি বুঝতে পেরেছিল যে পাকিস্তান সরকার সেই আদর্শ দ্বারা পরিচালিত হচ্ছিল না যার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। এই কারণে তমদ্দুন মজলিস মুসলিম লীগ থেকে আলাদা হয়ে যায়।
14
বিজ্ঞানের চর্চা প্রথম শুরু হয় কোন দেশে?
ক ইরাক
খ মিশর
গ গ্রীস
ঘ ইতালি
সঠিক উত্তর: গ (গ্রীস)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে প্রথম বিজ্ঞানের চর্চা শুরু হয়। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের কারণ, চাঁদের নিজস্ব আলো নেই এবং পৃথিবী একটি গ্রহ যা নিজ কক্ষপথে আবর্তিত হয়- প্রভৃতি প্রমানের ক্ষেত্রে গ্রীকদের অবদার রয়েছে।
15
বিজ্ঞানীদের আবিষ্কৃত অষ্টম মহাদেশের নাম কি?
ক ওয়েটল্যান্ডিয়া
খ জিল্যান্ডিয়া
গ নিউল্যান্ড
ঘ ফাইন্ডল্যান্ড
সঠিক উত্তর: খ (জিল্যান্ডিয়া)
16
২০২১ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন -
ক হারভে যে অলটার
খ চার্লস এমবাইস
গ মাইকেল হার্ডটন
ঘ ডেভিড জুলিয়াস
সঠিক উত্তর: ঘ (ডেভিড জুলিয়াস)
17
প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে-----
ক মিশরীয়রা
খ সিন্ধু সভ্যতার জনগ্ণ
গ রোমানরা
ঘ গ্রিসরা
সঠিক উত্তর: ক (মিশরীয়রা)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
সৌর পঞ্জিকা হলো এমন একটি পঞ্জিকা (ক্যালেন্ডার) যেখানে দিনসমূহকে হিসাব করার জন্য সূর্যের ঘুর্ণন পদ্ধতির ফলে উদ্ভূত গণনাকে ব্যবহার করা হয়। হিসাবের সুবিধার্থে পৃথিবীতে সৌর পঞ্জিকার ব্যবহারই অধিক প্রচলিত; যেমনঃ ইংরেজি পঞ্জিকা, বাংলা পঞ্জিকা। প্রাথমিকভাবে বর্ষ গণনা করা হতো চাঁদের আবর্তন হিসাব করে, সুমেরীয় সভ্যতায় যা প্রথম দৃষ্ট হয়; কিন্তু জ্যোতির্বিজ্ঞান, হিসাব-নিকাশ প্রভৃতিতে অগ্রগামী থাকায় মিশরীয়রাই পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকার প্রচলন করে। সৌর পঞ্জিকার ভিত্তি হলো পৃথিবীর আহ্নিক গতির সময়কাল এবং বার্ষিক গতির সময়কাল।
18
tRNA তে নিউক্লিয়োটাইডের কয়টি ট্রিপলেট থাকে?
ক ২ টি
খ ৩ টি
গ ৫ টি
ঘ ৭ টি
সঠিক উত্তর: খ (৩ টি)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
tRNA তে নিউক্লিয়োটাইডের ৩ টি ট্রিপলেট থাকে যা mRNA এর কোডনের সম্পূরক।একে অ্যান্টিকোডন বলা হয়।অ্যামিনো এসিড tRNA এর মাধ্যমে পলিপেপটাইডের চেইন এর সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরিতে অংশগ্রহন করে।
19
কত তারিখে বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস পালিত হয়?
ক ২২ মার্চ
খ ২১ মার্চ
গ ২১ ডিসেম্বর
ঘ ২১ জানুয়ারি
সঠিক উত্তর: খ (২১ মার্চ)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
২১ মার্চ হলো 'বিশ্ব ডাউন সিনড্রোম দিবস'। ডাউন সিনড্রোম (ইংরেজি: Down syndrome)( সংক্ষেপে DS বা DNS), এটা ট্রাইসোমি ২১ নামেও পরিচিত। এটি একটি জেনেটিক রোগ যেখানে ২১ নং ক্রোমোজোমে আরেকটি অতিরিক্ত ক্রোমোজোম বিদ্যমান। এই রোগে শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় ও বুদ্ধিমত্তা স্বাভাবিকের তুলনায় কম থাকে। ডাউন সিনড্রোমে আক্রান্ত প্রাপ্তবয়স্ক তরুণের গড় আইকিউ (IQ) ৫০ যা ৮-৯ বছরের সুস্থ শিশুর সমান।
20
কোনটি পিউরিন বেস-
ক সাইটোসিন
খ অ্যাডিনিন
গ থাইমিন
ঘ ইউরাসিল
সঠিক উত্তর: খ (অ্যাডিনিন)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
পিউরিন বেস-অ্যাডিনিন,গুয়ানিন পাইরিমিডিন বেস-সাইটোসিন,থাইমিন,ইউরাসিল।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)