"সংবিধান" এর সার্চ ফলাফল

মোট 1,056 টি প্রশ্ন পাওয়া গেছে | পৃষ্ঠা 2 / 106
সকল বিষয়
11
সংবিধানের ৩য় ভাগের ২২টি অনুচ্ছেদের মধ্যে কতটি অনুচ্ছেদ মৌলিক অধিকার রয়েছে?
ক ১২টি
খ ১৭টি
গ ১৮টি
ঘ ২২টি
সঠিক উত্তর: গ (১৮টি)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে ২৬-৪৭ পর্যন্ত মোট ২২টি অনুচ্ছেদ থাকলেও অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ আছে ১৭টি এবং এদের মধ্যে মৌলিক অধিকার ১৮টি। কারণ ২৮ নং অনুচ্ছেদে মৌলিক অধিকার ২টি। একটি ২৮(১) এবং অপরটি ২৮(২)। তৃতীয় ভাগে ২৭ নং অনুচ্ছেদ থেকে ৪৪ নং অনুচ্ছেদে নাগরিকদের জন্য মোট ১৮টি মৌলিক অধিকার সংরক্ষিত আছে।
12
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপরিষদে ভাষণে বাংলাদেশকে কী বুঝাতে প্রাচ্যের সুইজারল্যান্ড বলেছেন?
ক নিরপেক্ষতা
খ শান্তিপ্রিয়
গ ক্রীড়াক্ষেত্র
ঘ সভ্য
সঠিক উত্তর: ক (নিরপেক্ষতা)
13
৭২ এর মূল সংবিধানে তফসিল কতটি ছিল?
ক ৫টি
খ ২টি
গ ৪টি
ঘ ৭টি
সঠিক উত্তর: গ (৪টি)
14
গণপরিষদে নারী সদস্য ছিল কত জন?
ক ৩
খ ৫
গ ৬
ঘ ৭
সঠিক উত্তর: ঘ (৭)
15
জাতির পিতার প্রতিকৃত সংরক্ষণ ও প্রদর্শন করার কথা বলা হয়েছে কত নং অনুচ্ছেদে ?
ক ৪(ক)
খ ৫
গ ৪(১)
ঘ ৪(২)
সঠিক উত্তর: ক (৪(ক))
16
পরিবেশ ও জীববিচিত্র সংরক্ষণ ও উন্নয়ন ' বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে?
ক ১৭ নং
খ ১৩ নং
গ ১৮ নং
ঘ ১৮ক নং
সঠিক উত্তর: ঘ (১৮ক নং)
17
বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কী নামে পরিচিত ?
ক বাঙালি
খ বঙ্গবাসী
গ বাঙাল
ঘ বাংলাদেশি
সঠিক উত্তর: ক (বাঙালি)
18
মুজিবনগর সরকারের জারিকৃত ঘোষণাপত্র সন্নিবেশিত আছে কোন তফসিলে ?
ক প্রথম
খ দ্বিতীয়
গ ষষ্ঠ
ঘ সপ্তম
সঠিক উত্তর: ঘ (সপ্তম)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল রয়েছে। এগুলো হলো: ✔ প্রথম তফসিল : অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন ✔ দ্বিতীয় তফসিল : রাষ্ট্রপতি নির্বাচন (সংবিধানের চতুর্থ সংশোনীর ৩০ ধারা বিলুপ্ত) ✔ তৃতীয় তফসিল : শপথ ও ঘোষণা ✔ চতুর্থ তফসিল : ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী ✔ পঞ্চম তফসিল : বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ✔ ষষ্ঠ তফসিল : বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা (অনুদিত) ✔ সপ্তম তফসিল : ১০ এপ্রিল, ১৯৭১ এর মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র (অনুদিত)। ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনী দ্বারা সংবিধানে নতুন করে ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তফসিল যুক্ত করা হয়।
19
৬ দফা কর্মসূচীর সর্বশেষ দফা কি ছিল?
ক প্রাদেশিক স্বায়ত্তশাসন
খ পৃথক মুদ্রা প্রচলন
গ প্যারা মিলিটারি বাহিনী গঠন
ঘ শুল্ক আদায়ের ক্ষমতা
সঠিক উত্তর: গ (প্যারা মিলিটারি বাহিনী গঠন)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে ১৯৬৬ সালের ২৩ মার্চ ৬ দফা উত্থাপন করেন। ছয় দফা দাবি-এর দাবিগুলো নিম্নরূপ: প্রথম দফা : সরকারের বৈশিষ্ট হবে Federal বা যৌথরাষ্ট্রীয় ও সংসদীয় পদ্ধতির; তাতে যৌথরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো থেকে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার নির্বাচন হবে প্রত্যক্ষ এবং সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে। কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার প্রতিনিধি নির্বাচন জনসংখ্যারভিত্তিতে হবে। দ্বিতীয় দফা : কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থাকবে কেবল প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয় এবং তৃতীয় দফায় ব্যবস্থিত শর্তসাপেক্ষ বিষয়। তৃতীয় দফা : পুর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক মুদ্রা-ব্যবস্থা চালু করতে হবে, যা পারস্পরিকভাবে কিংবা অবাধে উভয় অঞ্চলে বিনিময় করা চলবে। অথবা এর বিকল্প ব্যবস্থা হিসেবে একটি মুদ্রা-ব্যবস্থা চালু থাকতে পারে এই শর্তে যে, একটি কেন্দ্রীয় সংরক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যার অধীনে দুই অঞ্চলে দুটি রিজার্ভ ব্যাংক থাকবে। তাতে এমন বিধান থাকতে হবে যেন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সম্পদ হস্তান্তর কিংবা মূলধন পাচার হতে না পারে। চতুর্থ দফা : রাজস্ব ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে। প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয়ের ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় রাজস্বের যোগান দেয়া হবে। সংবিধানে নির্দেশিত বিধানের বলে রাজস্বের এই নির্ধারিত অংশ স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের হাতে জমা হয়ে যাবে। এহেন সাংবিধানিক বিধানে এমন নিশ্চয়তা থাকবে যে, কেন্দ্রীয় সরকারের রাজস্বের প্রয়োজন মেটানোর ব্যাপারটি এমন একটি লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে যেন রাজস্বনীতির উপর নিয়ন্ত্রণ ক্ষমতা নিশ্চিতভাবে অঙ্গরাজ্যগুলোর হাতে থাকে। পঞ্চম দফা : যৌথরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, সেই অঙ্গরাজ্যের সরকার যাতে স্বীয় নিয়ণ্ত্রনাধীনে তার পৃথক হিসাব রাখতে পারে, সংবিধানে সেরূপ বিধান থাকতে হবে। কেন্দ্রীয় সরকারের যে পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে, সংবিধান নির্দেশিত বিধি অনুযায়ী নির্ধারিত অনুপাতের ভিত্তিতে অঙ্গরাজ্যগুলো থেকে তা আদায় করা হবে। সংবিধান নির্দেশিত বিধানানুযায়ী দেশের বৈদেশিক নীতির কাঠামোর মধ্যে, যার দায়িত্ব থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে, বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্য সম্পর্কে চুক্তি সম্পাদনের ক্ষমতা আঞ্চলিক বা প্রাদেশিক সরকারগুলোর হাতে থাকবে। ষষ্ঠ দফা : ফলপ্রসূভাবে জাতীয় নিরাপত্তা রক্ষার কাজে সাহায্যের জন্য অঙ্গরাজ্যগুলোকে মিলিশিয়া বা আধা-সামরিক বাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে।
20
বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল -
ক ৭টি
খ ৮টি
গ ৯টি
ঘ ১০টি
সঠিক উত্তর: খ (৮টি)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
বর্তমানে ভারতের অঙ্গরাজ্য ২৮ টি ও ৮ টি কেন্দ্র শাসিত অঞ্চল। ৬ আগস্ট, ২০১৯ ভারতের সংসদে সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরকে আলাদা রাজ্যের মর্যাদা থেকে বাদ দেওয়া হয়। পাশাপাশি জম্মু কাশ্মীরের ভেতরে থাকা লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। ৩১ অক্টোবর, ২০১৯ তারিখ থেকে এটি কার্যকর হয়। একই সাথে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল “দামান ও দিউ” এবং “দাদরা ও নগর হাভেলি” কে একটি "দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ" করা হয়েছে। বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল - ৮টি। যথাঃ ১। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ২। চন্ডীগড়। ৩। দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ। ৪। লাক্ষ্মা দ্বীপ। ৫। দিল্লি। ৬। পন্ডিচেরি। ৭। জম্মু ও কাশ্মীর। ৮। লাদাখ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)